বিষয়বস্তুতে চলুন

সবজি পাকোরা

উইকিবই থেকে
সবজি পাকোরা
পরিবেশন ৩-৪ জন
তৈরির সময় ২৫-৩০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

সবজি পাকোরা

বিকেলের নাস্তায় ঝটপট সুস্বাদু কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন সবজি পাকোড়া। ঝাল খাবার যাদের পছন্দ, তাদের কাছে প্রিয় একটি খাবার হলো পাকোড়া। বাড়িতে থাকা নানা ধরনের সবজি দিয়ে খুব সহজেই এটি তৈরি করা যাবে। এককাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে গরম গরম পাকোড়া হলে আর কী চাই!

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
আলু ১কাপ
বাধাকপি ১কাপ
গাজর ১কাপ
লবন স্বাদ মত
মরিচ কুচি ৭-৮টি
গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
ময়দা ১ কাপ
কর্ণফ্লাওয়ার ২ চা চামচ
ডিম ১ টা
তেল ভাজার জন্য পরিমাণমত

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. গাজর কুচি, আলু কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ, মরিচ, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা ও লবণ দিয়ে মেখে নিতে হবে।
  2. এরপর ছোট ছোট পাকোড়া আকৃতি দিয়ে ডুবো তেলে ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে।
  3. পছন্দের সস দিয়ে পরিবেশন করুন সুস্বাদু সবজি পাকোড়া।
তাহলে তৈরি হয়ে গেল সবজি পাকোরা