ল্যাংচা
অবয়ব
| ল্যাংচা | |
|---|---|
| পরিবেশন | ৩-৪ জন |
| তৈরির সময় | ২০-৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ল্যাংচা
ল্যাংচা এক রকমের রসে ভেজানো মিষ্টি। এর রঙ কালচে বাদামী। পশ্চিমবঙ্গের শক্তিগড়ের ল্যাংচা বেশ জনপ্রিয়।[১]
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ময়দা | দুই চামচ |
| সুজি | দুই চামচ |
| বেকিং সোডা | আধা চামচ |
| চিনি | পরিমাণ মতো |
| এলাচ (গুঁড়ো) | এক চিমটে |
| গুঁড়ো দুধ | এক কাপ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে গুঁড়ো দুধ, সুজি, ময়দা, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে ভাল করে মেখে নিন। মিশ্রণটি খুব বেশি টাইট যেন না হয়।
- এবার এখান থেকে লেচির আকারে ল্যাংচা গড়ে নিন। ডুবো তেলে ল্যাংচা ভেজে নিন।
- অন্য একটা পাত্রে জল আর চিনি দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। এর মধ্যে এলাচ গুঁড়ো মিশিয়ে নিন।
- জ্বাল দিতে দিতে যখন তা ফুটবে তখন ল্যাংচাগুলো ছেড়ে দিন।
- ১০ মিনিটের জন্য করাইটি ঢেকে দিন।
- আঁচ বন্ধ করে ৫ মিনিটের জন্য রেখে দিন।
ইচ্ছে মত সাজিয়ে পরিবেশন করুন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ananda, A. B. P. (২০২৩-০৯-০৬)। "রেসিপিতেই লুকিয়ে ট্যুইস্ট, শক্তিগড়ের ল্যাংচার জনপ্রিয়তা এই কারণেই আকাশছোঁয়া?"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৭।