রন্ধনপ্রণালী:মাসালা চিকেন
অবয়ব
| মাসালা চিকেন | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মুরগি রন্ধনপ্রণালী |
| পরিবেশন | ৬-৮ জন |
| তৈরির সময় | ৩০-৪০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | মাসালা চিকেন |
উপকরণ
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| চিকেন | ১ কেজি |
| পেঁয়াজ কুচি | ৮টি |
| টমেটো কুচি | ২টি |
| কাঁচামরিচ | ৩টি |
| ধনিয়া গুঁড়া | ২.৫ চা চামচ |
| মরিচের গুঁড়া | ১.৫ চা চামচ |
| হলুদ গুঁড়া | ১/২ চা চামচ |
| গোলমরিচের গুঁড়া | ১ চা চামচ |
| গরম মশলার গুঁড়া | ১ চা চামচ |
| আদা রসুনের পেষ্ট | ১ টেবিল চামচ |
| কারিপাতা ও ধনে পাতা | ২/৩ টা |
| তেল | ভাজার জন্য |
| লবণ | স্বাদমত |
| পানি | পরিমাণমত |
প্রস্তুতপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন।
- পেঁয়াজের রং বাদামি হয়ে আসলে এতে কাঁচা মরিচ, টমেটো কুচি দিয়ে ৩-৪ মিনিট ভাজুন।
- ভাজা পেঁয়াজের অর্ধেকটা তুলে রাখুন। এই অর্ধেকটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেষ্ট করে নিন।
- বাকি অর্ধেক হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং আদা রসুনের পেষ্ট দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
- তারপর মশলার মধ্যে মুরগির টুকরা গুলো দিয়ে দিন। লবণ দিয়ে খুব ভাল করে নাড়ুন।
- এবার পেঁয়াজের পেষ্ট দিয়ে আবার নাড়ুন। কারি পাতা, ধনে পাতা দিয়ে ভাল করে নাড়ুন।
- এখন অল্প কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন।
- এরপর ১০-১৫ মিনিট পর মাংস নরম হয়ে আসলে কারিপাতা ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলুন মাসালা চিকেন।