রন্ধনপ্রণালী:মাটন রেজালা
অবয়ব
| মাটন রেজালা | |
|---|---|
| পরিবেশন | ৩-৪ জন |
| তৈরির সময় | ৪০-৪৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য মাটন রেজালা একটি বিশেষ পদ। রোজ খাওয়ার মতো মাটন কষা বা মটন কারির থেকে এর স্বাদ সম্পূর্ণ আলাদা হয়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| মাটন | ৫০০ গ্রাম |
| আদা-রসুন বাটা | ২ টেবিল চামচ |
| পেঁয়াজ কুচি | ২টি |
| টকদই | ২৫০ গ্রাম |
| কাজু কিসমিস ও পোস্তবাটা | ১/২ কাপ |
| শাহি জিরা | ১ চা-চামচ |
| দারচিনি | ১ টুকরো |
| লবঙ্গ | ২টি |
| ছোট এলাচ | ২টি |
| তেজপাতা | ২টি |
| লাল লঙ্কার গুঁড়ো | ১ চা-চামচ |
| গরম মশলা গুঁড়ো | ১ চা-চামচ |
| গোটা গোলমরিচ | ১/৪ চা চামচ |
| শুকনো লঙ্কা | ১টি |
| নুন ও চিনি | স্বাদ অনুযায়ী |
| তেল | প্রয়োজনমতো |
| ঘি | ১ চামচ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- মাংস ভালো করে ধুয়ে নুন, আদা-রসুনবাটা ও অর্ধেক পরিমান দই দিয়ে ভালো করে মাখিয়ে ২ ঘণ্টা জারনের (ম্যারিনেশন) জন্য রেখে দিন।
- তারপর কুকারে পরিমাণমতো জল দিয়ে মাংস অর্ধেক সেদ্ধ করে নিন।
- এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা গরম মশলা (দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ), গোলমরিচ, শুকনো লঙ্কা, শাহি জিরা ও তেজপাতা ফোড়ন দিন।
- ফোড়নের গন্ধ বার হলে তাতে দিয়ে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজে হালকা সোনালি রং ধরলে অর্ধেক সেদ্ধ করা মাংস দিয়ে দিন। জলটা দেবেন না। ভালো করে কষাতে থাকুন।
- মাংসের থেকে জল বেরোতে শুরু করলে ঢাকা দিয়ে দিয়ে কষান।
- একটা বাটিতে দই ফেটিয়ে নিন এবং তাতে আন্দাজ মতো নুন ও লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন।
- এই মিশ্রণ মাংসের মধ্যে দিয়ে দিন।
- মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে কাজু কিসমিস ও পোস্তবাটা মিশিয়ে নিন।
- নুন ঠিক হয়েছে কিনা দেখে নিন।
- আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তারপর সেদ্ধ করা মাটনের জল দিয়ে ঢাকা দিয়ে রাখুন।
- ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।