বাতাসা
অবয়ব
| বাতাসা | |
|---|---|
| পরিবেশন | ৩-৪ জন |
| তৈরির সময় | ২০-৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
বাতাসা
বাতাসা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের একটি জনপ্রিয় মিষ্টিজাতীয় খাবার। এটি ময়দা, চিনি, এবং ঘি দিয়ে তৈরি করা হয়। বাতাসা বিভিন্ন আকার এবং আকৃতিতে তৈরি করা যেতে পারে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুরা বাতাসা পূজার প্রসাদ হিসাবে ব্যবহার করেন। অনেক হিন্দু মন্দিরে "হরির লুট" নামে বাতাসা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার রীতি আছে।[১]
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চিনি | এক কাপ |
| জল | ১/২ কাপ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে বেকিং সিট, ট্রে বা বাঁশের ডালা নিয়ে নিন।
- এরপর প্যান বা কড়াইতে চিনি এবং পানি নিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিন।
- মিশ্রণটি ভালমত ফুটে ঘন আঠালো হয়ে সাদা বুদবুদ ওঠা শুরু হলে খুব দ্রুত চামচে করে নিয়ে বাঁশের ডালা বা বেকিং সিটের উপর অল্প অল্প করে ঢেলে বাতাসা জমতে দিন।
- ঠান্ডা হয়ে গেলেই বাতাসা শক্ত হয়ে যাবে। এরপর পরিবেশন করেতে পারেন।
- বায়ুনিরোধক পাত্রে সংরক্ষণ করুন।
মুখবন্ধ কাঁচের পাত্রে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন