রন্ধনপ্রণালী:ফিশ ফিঙ্গার
অবয়ব
ফিশ ফিঙ্গার
| ফিশ ফিঙ্গার | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | ফিশ ফিঙ্গার |
উপকরণ
[সম্পাদনা]| নাম | পরিমাপ |
|---|---|
| কাঁটা ছাড়া মাছের টুকরা | ১ কাপ |
| পেঁয়াজ কুচি | ২ টেবিল চামচ |
| ধনে পাতা কুচি | ১ টেবিল চামচ |
| লেবুর রস | ১ টেবিল চামচ |
| পাউরুটি বড় | ১ টুকরা |
| মুড়ি গুঁড়া | ২ টেবিল চামচ |
| আদা মিহি কুচি | ১ টেবিল চামচ |
| কাঁচা মরিচ কুচি | ২ টেবিল চামচ |
| আদা বাটা | ১ চা চামচ |
| রসুন বাটা | আধা চা চামচ |
| ডিম | ২টা |
| লবণ | প্রয়োজনমতো |
| কর্নফ্লাওয়ার | ২ টেবিল চামচ |
| ময়দা | ২ টেবিল চামচ |
| পাউরুটি রুটি কুচি করা | প্রয়োজনমতো |
প্রণালী
[সম্পাদনা]- মাছের টুকরার সঙ্গে আদা-রসুন বাটা, লবণ ও কাঁচা মরিচ কুচি অল্প পানি দিয়ে সেদ্ধ করে শুকিয়ে নিতে হবে।
- কাঁটা ছাড়া মাছ, পেঁয়াজ, ধনে পাতা কুচি, পাউরুটি ভেজানো, লেবুর রস, আদা কুচি, কাঁচা মরিচ কুচি, ডিমের কুসুম, মুড়ি গুঁড়া ও প্রয়োজনমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে লম্বা ফিঙ্গারের মতো বানাতে হবে।
- ডিমের সাদা অংশ, ময়দা, কর্নফ্লাওয়ার ও অল্প পানি দিয়ে পেস্ট বানাতে হবে।
- এবার ফিশ ফিঙ্গার পেস্টে চুবিয়ে পাউরুটি কুচিতে গড়িয়ে ডুবো তেলে ভাজতে হবে বাদামি করে।