পাঁঠার কষা
অবয়ব
| পাঁঠার কষা | |
|---|---|
| পরিবেশন | ২-৩ জন |
| তৈরির সময় | ৫০-৬০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
পাঁঠার মাংসের কোনও রেসিপিই সবসময়ের জন্য খাওয়ার টেবিল জমিয়ে দেয়। যে কোনও ভাবে রান্না করলেই পাঁঠার মাংস সুস্বাদু। আজ বানিয়ে নিন এমনই আরেক সুস্বাদু রেসিপি পাঁঠার কষা।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পাঁঠার মাংস | ৩৫০গ্রাম |
| পেঁয়াজ,কুচি ও বাটা | ২টির |
| আলু অর্ধেক করা | ৩টি |
| টকদই | ১/২কাপ |
| পেঁপের টুকরা | ৪ ফালি |
| সর্ষের তেল | প্রয়োজন মত |
| টমেটো বাটা | ১ টির |
| আদা ও রসুনের বাটা | ২চা চামচ |
| ঘি | ১/২ চা চামচ |
| ধনে গুড়ো | ১চা চামচ |
| জিরের গুড়ো | ১চা চামচ |
| লবণ | স্বাদমত |
| হলুদ গুঁড়ো | ২ চা চামচ |
| লঙ্কার গুঁড়ো | ১চা চামচ |
| গরমমশলার গুঁড়ো | ১চা চামচ |
| কাঁচা মরিচ | ২টা |
| চিনি | ১চিমটি |
| গোটা জিরা | ১ চা চামচ |
| তেজপাতা | ১টি |
| এলাচ | ১টি |
| লবঙ্গ | ১টি |
| দারচিনি | ১টুকরো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে পাঁঠার মাংস ধুয়ে জল ঝরিয়ে দই, নুন, হলুদ ও লংকাগুড়া এবং ১ চা চামচ তেল দিয়ে ১ ঘণ্টা মাখিয়ে রাখতে হবে ৷
- এরপর পেঁয়াজ রসুন আদা টমেটো বেঁটে, মশলাগুছিয়ে নিতে হবে। আলু দুটুকরা করে, পেঁপে কেটে রাখতে হবে|
- করাইতে ৪চা চামচ তেল দিয়ে, নুন হলুদ মাখিয়ে আলুর টুকরা ভেজে তুলে নিতে হবে ৷এবার আরো একটু তেল দিয়েজিরে লংকা, তেজপাতা ও গোটা গরম মশলা থেঁতো করে ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে হবে|
- পেঁয়াজ ভাজা হলে রসুনবাঁটা ভেজে,টমেটো বাটা আদাবাটা দিতে হবে, এবার একে একে জিরে, হলুদ, নুন লংকাগুরা ১ চা চামচ ঘি দিয়ে সামান্য কষানো হলে মাখানো মাংস দিয়ে কষাতে হবে| ভালোমত কষানো হলেভাজা আলু ও পেঁপের টুকরাদিয়ে নাড়িয়ে,সামান্য চিনি, কাঁচালংকা দিয়ে এবার গরম জল পরিমাণ মতদিয়ে প্রেসারকুকারে ৪টা সিটি দিয়ে নামাতে হবে |
- কুকার ঠাণ্ডা হলে ১ চা চামচ গরম মশলা ছড়িয়ে ফুটিয়ে ঢেকে রাখতে হবে৫মিনিট |