রন্ধনপ্রণালী:পটল কষা
অবয়ব
নিরামিষ পটল কষা হলো ভোজনরসিক বাঙালির খুব পছন্দের একটি তরকারি। এটি রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু ও পুষ্টিকর একটি তরকারি।
উপকরণ
[সম্পাদনা]পটল কষা রেসিপির প্রধান উপকরণ হলো পটল। সতেজ, সবুজ ও কাঁচা পটল এই রেসিপির জন্য খুবই জরুরি।
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পটল | ৫০০গ্রাম |
| পেঁয়াজ | ২টি |
| রসুন বাটা | ১/২ চা চামচ |
| মরিচের গুঁড়ো | পরিমাণমত |
| হলুদের গুঁড়ো | পরিমাণমত |
| কাঁচা মরিচ | ৩টা |
| লবণ | পরিমাণমত |
| ধনেপাতা | পরিমাণমত |
| টমেটো বাটা | ১বাটি |
| সরিষার তেল | পরিমাণমত |
| গরম মশলা | ১চা চামচ |
| পাঁচপোড়ন | পরিমাণমত |
রান্নার নিয়ম
[সম্পাদনা]- প্রথমে পিলার দিয়ে পটলের ছাল/খোসা ছাড়িয়ে নিবেন। এরপর ধুয়ে একটা পটলকে ৪ভাগ করে নিতে হবে (পটলের সাইজ ছোটো হলে ২ভাগ)।
- রান্নার পাত্রে পরিমাণমতো সরিষার তেল গরম করে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে। টমেটো বাটা, গরম মসলা, পরিমাপমতো লবণ, হলুদ ও মরিচের গুড়া ও রসুন বাটা দিয়ে ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে নিবেন। কাটা পটলগুলো দিয়ে নেড়ে কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে সব মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ১০ মিনিট রান্না করবেন।
- ১০মিনিট পরে পরিমাণমতো পানি দিয়ে তারকারি সিদ্ধ করে নিবেন।
- চুলা থেকে নামানোর পূর্বে পাঁচপোড়ন ও ধনেপাতা দিবেন।