পটলের চচ্চড়ি
অবয়ব
| পটলের চচ্চড়ি | |
|---|---|
| চিত্র:পটলের চচ্চড়ি.jpg | |
| পরিবেশন | ৩-৪ জন |
| তৈরির সময় | ১০-১৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
পটলের চচ্চড়ি
পটল খুবই পুষ্টকর একটি সব্জি। পটল দিয়ে আমরা হরেকরকমের পদ করে থাকি। পটলের চচ্চড়ি খুবই মজাদার ও সুস্বাদু যা গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করাপ যায়। চলুন জেনে নেয়া যাক পটলের চচ্চড়ি এর রেসিপি।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| পটল | ৭টি |
| আলু | ৩টি |
| পিঁয়াজ | ৬টা (কুচি করে কাটা) |
| রসুন | ১১/২টা (কুচি করে কাটা) |
| আদা বাটা | ১/২ চা চামচ |
| জিরা বাটা | ১/২ চা চামচ |
| হলুদ গুড়া | ১/২ চা চামচ |
| কাঁচা মরিচ | ৭টি (চির করে কাটা) |
| তেল | পরিমাণ মত |
| লবণ | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমেই আলু ও পটল খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।
- একটি প্যেনে তেল গরম করে তাতে পিঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা ভাজতে হবে।
- এবার আদা বাটা, জিরা বাটা, হলুদ গুড়া ও চেরা কাঁচা মরিচ দিয়ে ফোড়ন দিতে হবে। সামান্য পরিমান পানি যোগ করা যেতে পারে যাতে হলুদ মসলা পুড়ে না যায়।
- আলু পটলের টুকরো দিয়ে মসলার সাথে ভালো করে মিশিয়ে দুমিনিট ভাজতে হবে।
- এবার গরম জল দিয়ে পাত্রটি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে।
- সেদ্ব হয়ে এলে, ঝোল গা মাখা হলে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে
- কেউ চাইলে এতে কাজলি/কাচকি/মলা মাছ দিতে পারেন পরিমান মতো।
ব্যস, তৈরি হয়ে গেলো মজাদার পটলের চচ্চড়ি। ঝটপট বানিয়ে ফেলুন আর গরম ভাত বা রুটি/পরাটার সঙ্গে পরিবেশন করুন।