ডাল ভর্তা
অবয়ব
| ডাল ভর্তা | |
|---|---|
| পরিবেশন | ২-৩ জন |
| তৈরির সময় | ১৫-২০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ডাল ভর্তা
ভর্তা ভালো লাগেনা এরকম বাঙ্গালী মনেহয়না পাওয়া যাবে। এখন তৈরী করছি মুসুর ডালের ভর্তা ৯৯% বাংলাদেশী স্টাইলে। ১% কম কেনো? কারণ গ্রামে মরিচটা চুলোর খড়ির কয়লার আগুনে পুড়ে যেটা শহরে উপলব্ধ নয় । তাই বলে কি ভর্তা খাওয়া বন্ধ থাকবে? এক্কেবারেই না, দেখে নিন মুসুর ডাল ভর্তা তৈরীর রেসিপি
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মুসুর ডাল | ১কাপ |
| পেঁয়াজ কুচি | ১টি ছোটো |
| রসুন | ১কোয়া |
| শুকনো লংকা | ২টি |
| ধনেপাতা কুচি | ১চা চামচ |
| কাঁচা লংকা | ১টি |
| সর্ষে তেল | ২চা চামচ |
| লবণ | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- মুসুর ডাল লবন দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
- পাত্রে তেল গরম করে শুকনো লঙ্কা আর রসুন টা ভেজে নিতে হবে।
- ডাল সেদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে নামিয়ে নিয়ে ভাজা শুকনো লঙ্কা, রসুন, পিয়াজ, ধনেপাতা, নুন,কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিন ।
- মাখা হয়ে গেলে উপর থেকে সরষে তেল ছড়িয়ে দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
তাহলে তৈরি হয়ে গেল ডাল ভর্তা