গাজরের হালুয়া
অবয়ব
| গাজরের হালুয়া | |
|---|---|
| পরিবেশন | ৬-৭ জন |
| তৈরির সময় | ২০-৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
শীতকালে নানান সহজলভ্য সবজিগুলির মধ্যে গাজর একটি। এতে ফাইবার, ভিটামিন এ-এর মতো নানা পুষ্টিগুণ রয়েছে। গাজরের হালুয়া ভালোবাসেন না এরকম মানুষ খুব কমই আছেন।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| গাজর | ১/২ কেজি |
| ফ্যাটযুক্ত দুধ | ১ লিটার |
| ঘি | ৩-৪ টেবিল চামচ |
| চিনি | স্বাদ অনুযায়ী |
| খোয়া ক্ষীর | ২০০ গ্ৰাম |
| ড্রাই ফ্রুটস কুচি | ১ কাপ |
| এলাচ গুঁড়ো | ১ চা চামচ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে গাজরটি খুব কুচি করে কেটে নিন অথবা গ্রেটারে গ্ৰেট করে নিন।
- একটি পাত্রে দুধ বসিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিয়ে নামিয়ে রাখুন।
- অন্য একটি পাত্রে ঘি দিয়ে গাজরটা হালকা করে ভেজে নিন যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়।
- গাজরটা হালকা ভাজা হয়ে এলে ধীরে ধীরে ঘন করা দুধটা এতে মিশিয়ে দিন ও নাড়তে থাকুন।
- অবশ্যই মনে রাখবেন এই রান্নাটি কম আঁচেই করতে হবে না হলে নীচে পোড়া লেগে যাওয়ার সম্ভবনা থাকে।
- গাজর নরম হয়ে গেলে চিনি ও কিছুটা ড্রাই ফ্রুট কুচি মিশিয়ে নাড়তে থাকুন। মিষ্টি ঠিক হল কিনা চেখে দেখুন।
- পুরোটা ঘন হয়ে এলে, খোয়া ক্ষীর ও এলাচ গুঁড়ো মিশিয়ে নিন।
- হালকা বাদামী রঙ ধরলে ও ঘন হয়ে এলে নামিয়ে নিন।
- নামানোর আগে একদম সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিতে পারেন ওপরে।
- হালুয়া একেবারে তৈরি। তবে গরমের থেকে ঠাণ্ডা করে খেতেই বেশি ভালো লাগে। তাই ফ্রিজে রেখে বা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠাণ্ডা করুন।
- অন্তত ঘন্টা দুয়েক পরে ওপরে বাকি ড্রাই ফ্রুট ছড়িয়ে পরিবেশন করুন।