রন্ধনপ্রণালী:খামান ঢোকলা
অবয়ব

খামান ঢোকলা
উপকরণ
[সম্পাদনা]উপকরণ এক
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| বেসন | ১ কাপ |
| সুজি | দেড় টেবিল-চামচ |
| পানি | দেড় কাপ |
| সাইট্রিক এ্যাসিড | আধা চা-চামচ |
| চিনি | ৩ চা-চামচ |
| আদা ও কাঁচামরিচের বাঁটা | দেড় চা-চামচ |
| লবণ | ১ চা-চামচ |
| ফ্রুট সল্ট |
উপকরণ দুই
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| তিল বীজ ও সরিষা | ১/৪ |
| শুকনা মরিচ | ২টি |
| কাঁচামরিচ কাটা | ১টি |
| কোরানো নারকেল | ১/৪ |
| কুচি করে কাটা ধনেপাতা | ১০০ গ্রাম |
| কারিপাতা | ৫০ গ্রাম |
| তেল | ২ টেবিল চামচ |
| পানি | ২ চামচ |
| হিং | ১ চা চামচ |
প্রস্তুতপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে বেসন, সুজি, চিনি, লবণ, আদা, কাঁচামরিচ বাঁটা, সাইট্রিক এ্যাসিড ও পানি দিয়ে একটি বাটিতে ঢেলে ফেটে, পাঁচ থেকে ১০ মিনিট রেখে দিন।
- এই ফাঁকে ১৫ থেকে ১৮ সে.মি. ব্যাসার্ধের আর ৪ সে.মি. উচ্চতার একটি ট্রে বা প্লেটে তেল ঢেলে নিন।
- ফেটানো উপকরণে ফ্রুট সল্ট ঢেলে দিন। এতে তৈরি করা মণ্ড ফুলে উঠবে। হালকা ভাবে মণ্ডটি ভাঁজ করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে বাতাস বেরিয়ে না যায়।
- মণ্ডটি ট্রেতে ঢেলে স্টিমার মেশিনে দিয়ে আট থেকে ১০ মিনিট রেখে দিন। বা গরম পানির বাষ্পে ভাপিয়ে নিন।
- একটি প্যান গরম করে তেল ঢেলে দুই-এর (ধনেপাতা ও নারকেল বাদে) সব উপকরণ তেলে ঢেলে দিন।
- স্টিমার থেকে ভাপা ধোকলা বের করে পাঁচ মিনিট পর এই দ্বিতীয় পর্বের উপকরণ চামচ দিয়ে মিশিয়ে দিন।
- আর এর উপর ছিটিয়ে দিন নারকেল ও ধনে পাতা। ছোট ছোট আকারে কেটে ধনেপাতা, বাদাম ও দই চাটনি দিয়ে পরিবেশন করুন।

দই চাটনির উপকরণ
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| ধনেপাতা | ৩০০ গ্রাম |
| ভাজাবাদাম | ১৫০ গ্রাম |
| কাঁচামরিচের কুচি করে কাটা | ৩০ গ্রাম |
| চিনি | ২০ গ্রাম |
| লবণ | ৫ গ্রাম |
| দই | ১০০ গ্রাম |
| লেবুর রস | ১০ মিলি |
| টালাগুঁড়া জিরা | ৫ গ্রাম |
প্রস্তুতপ্রণালী
[সম্পাদনা]- ব্লেন্ডারে সমস্ত উপকরণ ঢেলে দিন। কিছুক্ষণ ব্লেন্ড করে বাটিতে ঢেলে নিয়ে খামান ঢোকলার সঙ্গে খাবার জন্য প্রস্তুত।