আলু গাজর
অবয়ব
| আলু গাজর | |
|---|---|
| চিত্র:আলু গাজর.jpg | |
| পরিবেশন | ২-৩ জন |
| তৈরির সময় | ৪০-৫০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
গাজর খুবই পুষ্টিকর সব্জি। বিভিন্ন রান্নায় আলু ও গাজর ব্যবহৃত হয়। সবজি রান্নার পাশাপাশি আলু গাজর দিয়ে তৈরি করা যায় মজাদার ও সুস্বাদু ওভেন বেকড আলু-গাজর যা খুব সহজেই তৈরী করা যায়। চলুন জেনে নেয়া যাক ওভেন বেকড আলু গাজর এর রেসিপি।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| গাজর মাঝারি সাইজের | ২ পিস |
| আলু মাঝারি সাইজের | ২ টি |
| শুকনো মরিচের গুঁড়ো | ১/৪ চা চামচ |
| সরিষা গুঁড়ো | ১/৪ চা চামচ |
| ম্যাগি মসলা | ১/৪ চা চামচ |
| চাট মসলা | ১/৪ চা চামচ |
| লবন | স্বাদমতো |
| তেল | পরিমাণমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- আলু ও গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে মুছে নিতে হবে।
- সিজনিং মসলার জন্যে একটি বাটিতে স্বাদমতো লবণ, মরিচ গুঁড়া, সরিষা গুঁড়া, ম্যাগি মসলা ও চাট মসলা মিশিয়ে নিতে হবে।।
- আলুর সাথে পরিমাণমতো তেল মাখিয়ে মসলার মিশ্রণ ভালো করে মাখিয়ে নিতে হবে।
- এবার ওভেনের ট্রেতে আলু-গাজর ছড়িয়ে দিয়ে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ৩০-৪০ মিনিট বেক করে নিন।
- অন্যান্য সব্জি দিয়ে ও এই রেসিপি তৈরি করা যায়।