কুরআনের বঙ্গানুবাদ/সূরা লাহাব
অবয়ব
আয়াতঃ ৫, রুকূঃ ১, মাক্কী
| بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ | |
| শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। | |
| تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ | ০১ |
| আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, | |
| مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ | ০২ |
| কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে। | |
| سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ | ০৩ |
| সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে | |
| وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ | ০৪ |
| এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে, | |
| فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ | ০৫ |
| তার গলদেশে খর্জুরের রশি নিয়ে। | |