বিষয়বস্তুতে চলুন

উইকিশৈশব:পাখপাখালির দেশে/বক

মাছ শিকারে ব্যস্ত বক,স্থান:শখেরবাজার, কলকাতা
বকের বিভিন্ন প্রজাতির বিস্তৃতি

বক পক্ষী শ্রেণীর নিওরনিথেস উপশ্রেণীর নিওন্যাথি অধোশ্রেণীর নিওএভস অধিবর্গের পেলেক্যানিফর্ম বর্গের অন্তর্গত। আর্ডেইডি গোত্রের অন্তর্গত বক লম্বা পা বিশিষ্ট মিঠাপানির জলাশয় ও উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মৎস্যভোজী একদল জলচর পাখিকে বক বলা হয়। পৃথিবীতে স্বীকৃত মোট ৬৪ প্রজাতির বক রয়েছে। এসব বকের কিছু প্রজাতি আকৃতিভেদে বগলা বা বিটার্ন ও বগা বা এগরেট নামে পরিচিত। বোটরাস এবং ইক্সোব্রাইকাস গণের সদস্যরা বগলা নামে পরিচিত আর বগাদের শরীরে সাদার প্রাধান্য বেশি। সারা বিশ্বে বিভিন্ন প্রজাতির বকের বিস্তৃতি থাকলেও নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে এদের বিস্তৃতি সবচেয়ে বেশি।[১] মরু ও মেরু অঞ্চলে বক অনুপস্থিত। এটি নিম্ন ইয়াসিন যুগ থেকে বর্তমান বিশ্বে বিচরণকারী একটি প্রাণী।

প্রজাতি

[সম্পাদনা]

উপপরিবার টাইগ্রিওরনিথিডি

  • গোত্র ককলিয়ারিয়াস – বোট-বিলড বক
  • গোত্র ট্যাফোফয়েক্স (ফ্লোরিডা থেকে জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে)
  • গোত্র টাইগ্রিসোমা – তিনটি প্রজাতির
  • গোত্র টাইগ্রিওরনিস – সাদা-ক্রেস্ট টাইগার বক
  • গোত্র জোনেরোডিয়াস – বনচর

উপপরিবার বোটাওরিনি

  • গোত্র জেব্রিলাস - দাগকাটা বক
  • গোত্র ইক্সোব্রাইকাস – ছোট প্রজাতি
  • গোত্র বোটাওরাস – চারটি প্রজাতি
  • গোত্র পিকাইহাও - নিউজিল্যান্ড থেকে প্রাপ্ত জীবাশ্ম

উপপরিবার আরডেইনি

  • গোত্র জেলটরনিস - লিবিয়া থেকে প্রাপ্ত
  • গোত্র নিকটিকোরাক্স – দুটি জীবিত এবং চারটি লুপ্ত প্রজাতি
  • গোত্র নিকটানাসা – একটি জীবিত ও একটি লুপ্ত প্রজাতি
  • গোত্র গরসাচিয়াস
  • গোত্র বুটোরাইডস – সবুজ রঙের পিঠ বিশিষ্ট
  • গোত্র আগামিয়া
  • গোত্র পিলহেরোডিয়াস –
  • গোত্র আরডিওলা – ছয়টি প্রজাতি
  • গোত্র বুলবুলকাস –
  • গোত্র প্রোয়ারডি
  • গোত্র আরডি – ১৭টি প্রজাতি
  • গোত্র সিরিগ্মা
  • গোত্র এগরেটা
  • গোত্র অশনাক্ত
    • ইস্টার দ্বীপের বক

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Heron"। Encyclopedia Britannica। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৩।