নিম্নলিখিত উইকিবই:নীতিমালা ও নির্দেশাবলী সম্পর্কিত পাতাটি বর্তমানে ইংরেজিতে আছে বা অনুবাদের কাজ চলছে। দয়া করে এটি অনুবাদ করে আমাদেরকে সহায়তা করুন। যদি অনুবাদ করা শেষ হয়ে থাকে এই নোটিশটি সরিয়ে নিন।
এই পাতার মূল বক্তব্য: উইকিবইয়ের শিষ্টাচার, যদিও এটি প্রায়শই উইকি-নির্দিষ্ট, তবুও এর মূল ভিত্তি হলো একসাথে কাজ করার সাধারণ বোধশক্তি বা অনুভূতির ওপর: বন্ধুত্বপূর্ণ ও নমনীয় হোন এবং কাজের প্রতি মনোনিবেশ করুন।
পরস্পরের সাথে কাজ করার উইকিবইয়ের অবদানকারীদের যেসকল শিষ্টাচার পালন করা উচিত তা বর্ণনা করা হয়েছে এ পাতায়। উইকিবইয়ের অবদানকারীরা বিভিন্ন দেশ এবং সংস্কৃতির অন্তর্গত। তাদের ভিন্ন ভিন্ন মতামত,দৃষ্টিভঙ্গি আছে। সকলের মতামতকে সম্মান করে পরস্পরকে সহযোগীতা করা উইকিবইয়ের উন্নয়নের চাবিকাঠি।
আস্থা রাখুন অন্যান্য অবদানকারীর উপর। যেহেতু যে কেউ উইকিবই সম্পাদনা করতে পারেন, তাই ধরে নেওয়া হয় যে সবাই চেষ্টা করছেন এই প্রকল্পটিকে সাহায্য করতে। আর এটা সত্যি না হলে উইকিবইয়ের মত একটি প্রকল্প কোনোদিনই সফল হতে পারতো না, বরং শুরুতেই শেষ হয়ে যেতো।
মনে রাখুন সব থেকে গুরুত্বপূর্ণ নীতি: সকলের সাথে এমন ব্যবহার করুন যেমনটা আপনি তাদের থেকে আশা করেন-এমনকি তারা নতুন হলেও। আমরা সকলে একসময় নতুন ছিলাম।
অনুগ্রহ করে বিনয় প্রদর্শন করুন।
বিষয়নিষ্ঠ বিতর্ক করুন,ব্যাক্তিগত আক্রমণ নয়।
মনে রাখুন লিখিত আকারে মনের ভাব ঠিক সেভাবে প্রকাশ পায়না যেভাবে মুখের ভাষায় পায়। রসিকতা সবসময় লিখিত আকারে বুঝানো যায়, কখনো কখনো লিখিত কথা রুঢ় শোনাতে পারে যা হয়তো মৌখিক ভাবে শোনাতো না। মুখভঙ্গী,শারীরিক ভাষা,কন্ঠস্বরের উঠানামা লিখিত আকারে বোঝানো যায়না। তাই কি লিখছেন সেটার প্রতি যত্নশীল হোন,আপনি যা বুঝাতে চান আরেকজন সেটা নাও বুঝতে পারে। সাবধান হোন অন্যের লেখা পড়ে আপনি কি অর্থ দাড় করাচ্ছেন তার প্রতি, লেখক হয়তো সেটা বুঝাতে চাননি যে আপনি ভাবছেন।
উইকিবই অসংখ্য বইয়ে বিভক্ত। এর মধ্যে অনেকগুলো বইয়েরই কোনো সক্রিয় সম্পাদক নেই এবং বেশিরভাগ বইয়ে কোনো নির্দিষ্ট সময়ে একজন মাত্র সক্রিয় অবদানকারী থাকেন। তবে, এমন কিছু ক্ষেত্রও দেখা যায় যেখানে একাধিক ব্যবহারকারী একই বইয়ে একসাথে কাজ করছেন। অধিকাংশ ক্ষেত্রে, এই পারস্পরিক মিথস্ক্রিয়া থেকে যে দলীয় প্রচেষ্টা গড়ে ওঠে, তা বিষয়বস্তুকে আরও উন্নত করে তোলে; কারণ তারা একে অপরের সাথে নতুন নতুন আইডিয়া বা চিন্তাভাবনা আদান-প্রদান করতে পারেন।
উইকির উন্মুক্ত প্রকৃতির কারণে, যে কেউ যেকোনো বইয়ের যেকোনো পাতা সম্পাদনা করার জন্য সম্পূর্ণ স্বাধীন (এবং এর জন্য উৎসাহিত করা হয়), যদি তারা মনে করেন যে সেখানে অবদান রাখা দরকার। কিছু কিছু ক্ষেত্রে, একজন অবদানকারী এমন পাতাগুলো সম্পাদনা করা শুরু করতে পারেন যা এর আগে পর্যন্ত এক বা একাধিক সম্পাদক একা সামলে আসছিলেন। যেহেতু নতুন চিন্তাভাবনা প্রচলিত অবস্থাকে কিছুটা নাড়া দিতে পারে, তাই কখনো কখনো মতবিরোধ দেখা দিতে পারে।
যদিও একটি সম্প্রদায় গড়ে তোলা এই প্রকল্পের মূল লক্ষ্য নয়, তবুও একটি সুশৃঙ্খল ও ভালোভাবে কাজ করা সম্প্রদায় একে এগিয়ে নিতে সাহায্য করে। নিজের যোগাযোগকে কেবল নেতিবাচক বিষয়েই সীমাবদ্ধ রাখবেন না: যদি দেখেন কেউ ভালো কাজ করছেন, তবে তাকে সেটি জানান। দ্বিমত বা সংঘাত এড়িয়ে চলার জন্য যথাসাধ্য চেষ্টা করুন এবং যেসব সমস্যা তৈরি হয় তা সমাধান করুন। ক্ষোভ বা অমিল পুষে রাখবেন না, অতীত ভুলে যান এবং অপরকে নিজেকে শুধরে নেওয়ার সুযোগ দিন।
আপনার সহকর্মী উইকিবইয়ানদের প্রতি সদয় ও মৃদু আচরণ করুন। অবদানকারীরা প্রায়শই তাদের আপলোড করা বিষয়বস্তুর পেছনে প্রচুর পরিশ্রম করে থাকেন এবং তাদের কাজ সমালোচিত হলে তারা আঘাত পেতে পারেন। যেসব পাতা এই প্রকল্পের আওতাভুক্ত নয়, সেগুলোর অবদানকারীদের সাথে কীভাবে সঠিকভাবে যোগাযোগ করা উচিত, সে বিষয়ে সাহায্য:পাতা#Deleting পাতায় কিছু পরামর্শ দেওয়া আছে।