বিষয়বস্তুতে চলুন

উইকিশৈশব:রং/রঙ্গিন

উইকিবই থেকে
(উইকিশৈশব:Colors/Colored থেকে পুনর্নির্দেশিত)


আমরা চারিদিকে অনেক রং দেখি। কিন্তু প্রধান রং হল চারটে - হলুদ, লাল, নীল এবং কালো।

ছাপার দুনিয়ায় চার রঙে ছাপার পরিকল্পনাকে CMYK দিয়ে বোঝানো হয়। C = Cyan, M = Magenta, Y = Yellow এবং K = Black; K অর্থে Black লেখা হয়, তার কারণ হল B লিখলে Blue বোঝা যাবে, আবার এখানে Cyan হল Blue; নীচে দেখো Yellow, Magenta এবং Cyan তিনটে গোলক যেখানে একসঙ্গে মিশেছে সেই জায়গাটা Black হয়ে গিয়েছে। তাহলে এবার বোঝা গেল CMYK লেখার আসল রহস্য!



প্রধান চার রং মিলিয়ে মিশিয়ে জগতের যত রং তৈরি করা যায়। যেমন লাল আর হলুদ রং সমান সমান পরিমাণে মেলালেই নতুন রং তৈরি হবে - কমলা।


+ =


আবার হলুদ এবং নীল সমান সমান পরিমাণে মেলালে তৈরি হয় নতুন রং - সবুজ।


+ =


তেমনই সমান সমান পরিমাণে লাল এবং নীল রং মেলালে হয়ে যাবে নতুন একটা রং - বেগুনি।


+ =