সাংখ্যিক বিশ্লেষণ/ভূমিকা
অবয়ব
ভূমিকাটি পড়া শুরু করার জন্য আপনাকে ধন্যবাদ। কারণ, এই বইটিতে বেশিরভাগ সংজ্ঞা এবং ধারনা এই ভূমিকাতেই দেয়া হবে। বইটি পড়ার আগে অবশ্যই সি প্রোগ্রামিং শিখে নিবেন, খুব বেশী জানা লাগবেনা ২-৪ পৃষ্ঠার একটা নোট পড়ে নিলেই হবে, যাতে কোডগুলো বুঝতে পারেন এবং যে কাজগুলো আছে অধ্যায়ের শেষে সেগুলো সমাধান করতে পারেন।
এই বইটি মূলত ছয়টি ভাগে বিভক্ত। এগুলো হলো:
- বীজগাণিতিক সমীকরণ সমাধানের জন্য নিউটনীয় দ্বিখন্ডন পদ্ধতি, অসত্য অবস্থান পদ্ধতি, পুনরাবৃত্তি পদ্ধতি, নিউটন-রাফসন পদ্ধতি
- অন্তঃকরণ বা অন্তর্বেশন অর্থাৎ দুটি মানের মাঝামাঝি মান বের করার জন্য সম্মুখবর্তী পার্থক্য অন্তঃকরণ, পশ্চাৎবর্তী পার্থক্য অন্তঃকরণ, ল্যাগ্রাঞ্জ অন্তঃকরণ
- সাধারণ অন্তরক সমীকরণ সমাধানের জন্য অইলার পদ্ধতি ও রুঞ্জ-কুট্টা পদ্ধতি
- সংকেত প্রক্রিয়াকরণে ব্যবহৃত ফ্যুরিয়ার রূপান্তর ও z রূপান্তর
- আংশিক অন্তরক সমীকরণ সমাধানের জন্য সসীম পার্থক্য পদ্ধতি ও সসীম উপাদান পদ্ধতি
- রৈখিক বীজগাণিতিক রাশির মান নির্নয়