বিষয়বস্তুতে চলুন

সমাজবিজ্ঞানের পরিচিতি/খেলার সমাজবিজ্ঞান

উইকিবই থেকে

লিঙ্গ ও খেলা

[সম্পাদনা]

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পুরুষ ও মহিলাদের মধ্যে খেলাধুলা-সম্পর্কিত আঘাতের ক্ষেত্রে কোনও পার্থক্য নেই। কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন যে বিভিন্ন খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি উদ্বেগের কারণ হতে পারে। কারণ বিশ্বাস করা হয়েছিল, মহিলারা খেলাধুলা-সম্পর্কিত আঘাতের ফলে আরও গুরুতর প্রভাবের সম্মুখীন হন। তবে, এখন দেখা যাচ্ছে যে এটি সঠিক নয়। কারণ পুরুষ এবং মহিলাদের মধ্যে আঘাতের প্রভাব মূলত একই।[]

পেশাদার ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী প্রভাব

[সম্পাদনা]

অবসরপ্রাপ্ত এনএফএল খেলোয়াড়রা মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের তুলনায় বিপুল পরিমাণে প্রেসক্রিপশনের ব্যথানাশক ওষুধ ব্যবহার করেন। অবসরপ্রাপ্ত এনএফএল খেলোয়াড়দের ৭% প্রেসক্রিপশন ব্যথানাশক ওষুধ ব্যবহার করলেও সাধারণ জনগণের মধ্যে এই হার ২% এরও কম।[] এর মূল কারণ হলোল, পেশাদার ক্রীড়াবিদ হিসেবে তাদের খেলোয়াড়ী জীবনে আঘাতজনিত দীর্ঘমেয়াদী ব্যথা। বিশেষ করে আক্রমণাত্মক লাইনম্যানদের মধ্যে প্রেসক্রিপশনভূক্ত ড্রাগের অপব্যবহার অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায়।[]

পেশাদার ক্রীড়াবিদদের ভক্তরা

[সম্পাদনা]

পেশাদার ক্রীড়াবিদদের সম্পর্কে ভক্তরা কৌতূহলোদ্দীপক উপায়ে চিন্তাভাবনা এবং মূল্যায়ন করে। উদাহরণস্বরূপ, কিছু গবেষণায় দেখা গেছে যে, ভক্তরা পেশাদার ক্রীড়াবিদদের যখন এমন কিছু প্রতারণা করতে দেখেন যা তাদের খেলার সাথে সম্পর্কিত নয় (যেমন, কারও স্ত্রীর সাথে প্রতারণা), তখন তারা তেমনভাবে উদ্বিগ্ন হন না, যেমনটি তারা খেলার সাথে সম্পর্কিত প্রতারণা (যেমন, পারফরম্যান্স উন্নত করার জন্য ড্রাগ ব্যবহার) দেখলে হন।[] একই কথা পেশাদার ক্রীড়াবিদদের স্পনসরদের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা সাধারণত যখন কোনো ক্রীড়াবিদ খেলার সাথে সম্পর্কিত প্রতারণা করে ধরা পড়ে,তখন তাদের চুক্তি বাতিল করার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু যদি তারা খেলার বাইরে কোনো অনৈতিক কাজ করে, তাও তারা তেমন দ্রুত চুক্তি বাতিল করেন না।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Zuckerman SL, Solomon GS, Forbes JA, Haase RF, Sills AK, Lovell MR. Response to Acute Concussive Injury in Soccer Players: Is Gender a Modifying Factor? Journal of Neurosurgery: Pediatrics
  2. ২.০ ২.১ Cottler, Linda B. et al. n.d. “Injury, pain, and prescription opioid use among former National Football League (NFL) players.” Drug and Alcohol Dependence In Press, Corrected Proof. (Accessed January 29, 2011).
  3. Lee, J. S., & Kwak, D. H. (2015). Consumers’ Responses to Public Figures’ Transgression: Moral Reasoning Strategies and Implications for Endorsed Brands. Journal of Business Ethics, 1–13. doi:10.1007/s10551-015-2544-1