বিষয়বস্তুতে চলুন

সংযুক্ত বিশ্বে বসবাস/শব্দকোষ

অতিরিক্ত শেয়ারিং
অনলাইনে নিজের সম্পর্কে অত্যধিক ব্যক্তিগত তথ্য প্রকাশ করার কাজ।
ইন্টারনেট কুকিজ
টেক্সট ফরম্যাটে থাকা ছোট ছোট তথ্য, যা আপনি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় আপনার কম্পিউটারে ডাউনলোড হয়। কুকিটি ওয়েবসাইট নিজেই পাঠাতে পারে অথবা কোনো ওয়েব পেজ তৈরি করা বিজ্ঞাপনের ব্যানার বা অন্যান্য গ্রাফিক্সের সরবরাহকারীদের থেকে আসতে পারে।
উইকি
ব্যবহারকারীদের একটি সম্প্রদায় দ্বারা সম্মিলিতভাবে তৈরি করা একটি ওয়েবসাইট বা ডেটাবেস, যা যেকোনো ব্যবহারকারীকে এর বিষয়বস্তু যুক্ত এবং সম্পাদনা করার অনুমতি দেয়।
উপাত্ত খনন
প্যাটার্ন শনাক্ত করতে এবং সম্পর্ক স্থাপন করতে ডেটা বা উপাত্ত বাছাই করার অনুশীলন; অনলাইন গোপনীয়তার ক্ষেত্রে, ডেটা মাইনিং বা উপাত্ত খনন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রবণতা বিশ্লেষণ করতে এবং লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রদানে তাদের ডেটা সংগ্রহ করে।
এনক্রিপ্ট করা বার্তা
ফেসবুকের গোপন বার্তা পরিষেবার সাথে সম্পর্কিত, এনক্রিপ্ট করা বার্তা এন্ড-টু-এন্ড কথোপকথন করার অনুমতি দেয় যেখানে কেবল যোগাযোগকারী ব্যবহারকারীরাই বার্তাগুলো গ্রহণ করতে পারে।
ওয়েব ২.০
ইন্টারনেটের বিকাশের দ্বিতীয় পর্যায়, যা বিশেষভাবে স্থির ওয়েব পেজ থেকে পরিবর্তনশীল বা ব্যবহারকারী-তৈরি বিষয়বস্তু এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বৃদ্ধিতে রূপান্তরের দ্বারা চিহ্নিত।
কিলগিং
ব্যবহারকারী কী টাইপ করছেন তা ট্র্যাক করার বা অনুসরণ করার কাজ।
কৃত্রিম বুদ্ধিমত্তা
কম্পিউটার সিস্টেমের এমন তত্ত্ব ও বিকাশ, যা মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন হয় এমন কাজগুলো সম্পাদন করতে সক্ষম, যেমন ভিজ্যুয়াল উপলব্ধি, স্পিচ রিকগনিশন (কথ্য ভাষা শনাক্তকরণ), সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন ভাষার মধ্যে অনুবাদ।
গোপনীয়তা নীতি
গোপনীয়তা নীতি হলো এমন একটি নীতি, যা একটি কোম্পানি কীভাবে কোনো গ্রাহক বা ক্লায়েন্টের ডেটা সংগ্রহ, ব্যবহার, প্রকাশ এবং পরিচালনা করে তা উল্লেখ করে। এটি কোনো গ্রাহক বা ক্লায়েন্টের গোপনীয়তা রক্ষার্থে একটি আইনি প্রয়োজনীয়তা পূরণ করে।
ডিজিটাল মাধ্যম
ইলেকট্রনিক মিডিয়ার এমন একটি রূপ, যেখানে ডেটা অ্যানালগের পরিবর্তে ডিজিটাল ফর্মে সংরক্ষিত হয়।
ডিজিটাল যুগ
তথ্য যুগ নামেও পরিচিত, যা ১৯৭০ সালে টেলিভিশন এবং কম্পিউটারের মতো প্রযুক্তির বিকাশের মাধ্যমে শুরু হয়েছিল বলে মনে করা হয়।
ডিজিটাল শ্রম
কর্পোরেট ইন্টারনেট প্ল্যাটফর্মগুলো লাভের জন্য ব্যবহারকারীদের কার্যকলাপকে কীভাবে কাজে লাগায়, তা বর্ণনা করতে ব্যবহৃত একটি পরিভাষা।
তথ্য যুগ
১৯৭০ সালের দিকে শুরু হওয়া এমন একটি সময়কাল, যেখানে মূলত কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য অনেকের কাছে ব্যাপকভাবে সহজলভ্য হয়।
তথ্যাধিক্য
প্রয়োজনের অতিরিক্ত তথ্যের সংস্পর্শে আসা বা তা সরবরাহ করা।
নজরদারি
ব্যক্তিগত ডেটা পর্যবেক্ষণ এবং ব্যাপকভাবে প্রক্রিয়াকরণ করা। যদিও ঐতিহ্যগতভাবে এটি সরকার দ্বারা পরিচালিত হয় বলে বোঝা যায়, তবুও বেসরকারি সংস্থাগুলো শিল্প পরিসরে ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণ করতে শুরু করেছে।
নতুন মাধ্যম
ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের মতো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে গণজ্ঞাপনের একটি মাধ্যম।
পরিচয় চুরি
অন্য কারো পরিচয় ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা, যা সাধারণত আর্থিক সুবিধা লাভ করতে বা অন্য ব্যক্তির নামে ঋণ ও অন্যান্য সুবিধা পাওয়ার একটি পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়।
প্রযুক্তিগত নিয়তিবাদ
এই ধারণা যে প্রযুক্তি হলো একটি সামাজিক কাঠামো বা শক্তি, স্বায়ত্তশাসিত উদ্ভাবন, যার সামাজিক জীবনে প্রত্যক্ষ প্রভাব রয়েছে।
প্রমাণীকরণ
যেখানে কোনো সত্তাকে বৈধ বলে প্রমাণ করা হয় বা কোনো ব্যবহারকারী তাদের পরিচয় প্রমাণের জন্য তথ্য প্রদান করেন।
ফাঁস
তথ্যের মালিকের ইচ্ছার বিরুদ্ধে ব্যক্তিগত তথ্যের সর্বজনীন প্রকাশ এবং প্রচার।
ফিয়ার অফ মিসিং আউট (ফোমো)
সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিভিন্ন পোস্ট থেকে বর্তমান সময়ে কোনো উত্তেজনাপূর্ণ বা আকর্ষণীয় ঘটনা ঘটছে বলে মনে করার ফলে জাগ্রত হওয়া এক ধরণের উদ্বেগ।
ফিল্টার বাবল
নির্দিষ্ট ব্যবহারকারীর আগ্রহের আবেদন অনুযায়ী তথ্য প্রদর্শন করার জন্য অ্যালগরিদমের ব্যবহার।
ব্যক্তিগত পরিসর
প্রায়শই সর্বজনীন পরিসরের বিপরীতে বা সমান্তরালভাবে সংজ্ঞায়িত করা হয়। ব্যক্তিগত পরিসর হলো সামাজিক জীবনের এমন একটি অংশ, যেখানে একজন ব্যক্তি জনসাধারণের থেকে একটি নির্দিষ্ট মাত্রায় নির্জনতা লাভ করেন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর আবির্ভাবের পর থেকে এই ধারণাটি অস্পষ্ট হয়ে উঠেছে, কারণ "ব্যক্তিগত বার্তা"র যোগাযোগগুলো প্রায়শই ডেটাবেসে সংরক্ষিত থাকে।
ব্যক্তিসত্তার বিলোপ
দলবদ্ধ থাকা অবস্থায় আত্ম-সচেতনতা হারিয়ে ফেলা।
বিশ্বগ্রাম
মার্শাল ম্যাকলুহান দ্বারা উদ্ভাবিত একটি পরিভাষা, যা একটি সামাজিক সংগঠনকে নির্দেশ করে যখন সমাজ সম্মিলিতভাবে খুব সহজেই তথ্য আদান-প্রদান ও শেয়ার করতে পারে।
ভার্চুয়াল সম্প্রদায়
এমন ব্যক্তিদের একটি সামাজিক নেটওয়ার্ক, যারা নির্দিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারা একে অপরের সাথে যোগাযোগ করে এবং পারস্পরিক স্বার্থ বা লক্ষ্য অর্জনের জন্য সম্ভাব্য ভৌগোলিক ও রাজনৈতিক সীমানা অতিক্রম করে।
ভুলের মাত্রা
একটি পরিসংখ্যান যা কোনো জরিপের ফলাফলে এলোমেলো নমুনা ত্রুটির পরিমাণ প্রকাশ করে। এটি জোর দিয়ে বলে যে একটি নমুনা থেকে প্রাপ্ত ফলাফলটি একটি নির্দিষ্ট সংখ্যার কাছাকাছি হওয়ার সম্ভাবনা (নিশ্চয়তা নয়) রয়েছে, যা সমগ্র জনসংখ্যাকে জিজ্ঞাসা করা হলে পাওয়া যেত।
ভ্লগ
এমন একটি ব্লগ, যেখানে পোস্টগুলো মূলত ভিডিও আকারে থাকে।
মেটা-অ্যাগ্রিগেশন
গুণগত গবেষণার ঐতিহ্য এবং প্রয়োজনীয়তাগুলো ধরে রেখে পরিমাণগত পর্যালোচনার প্রক্রিয়াগুলোকে প্রতিফলিত করে এমন একটি পদ্ধতিগত পর্যালোচনার পদ্ধতি (এটি মেটা-বিশ্লেষণের অনুরূপ এমন একটি পদ্ধতিতে ফলাফলগুলোকে একটি সম্মিলিত সমগ্রে একত্রিত করে, যা পৃথক ফলাফলগুলোর যোগফলের চেয়ে বেশি কিছু)।
রিটুইট
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টুইটারের একটি ফাংশন, যা ব্যবহারকারীদের কোনো টুইট পুনরায় পোস্ট করতে বা ফরোয়ার্ড করার অনুমতি দেয়।
সর্বজনীন পরিসর
প্রায়শই ব্যক্তিগত পরিসরের (Private Sphere) বিপরীতে বা সমান্তরালভাবে সংজ্ঞায়িত করা হয়। সর্বজনীন পরিসর হলো সামাজিক জীবনের সেই অংশ, যেখানে সাধারণ মানুষ একত্রিত হয়ে একটি সর্বজনীন সত্তা গঠন করে। সর্বজনীন পরিসরের মতাদর্শ হলো জনসাধারণ একত্রিত হয়ে জনসাধারণের বৃহত্তর মঙ্গলের সাথে জড়িত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।
সর্বদা-সংযুক্ত
একটি শেয়ার করা বা গ্লোবাল নেটওয়ার্কের সাথে অবিচ্ছিন্ন সংযোগের ধারণার সাথে সম্পর্কিত একটি পরিভাষা।
সাইবার বুলিং
কাউকে ভয় দেখানোর জন্য ইলেকট্রনিক যোগাযোগের ব্যবহার, সাধারণত ভীতিপ্রদর্শনকারী বা হুমকিস্বরূপ কোনো বার্তা পাঠানোর মাধ্যমে।
সাংস্কৃতিক নিয়তিবাদ
এই ধারণা যে, আমরা যে সংস্কৃতিতে বেড়ে উঠি তা আমাদের মানসিক এবং আচরণগত স্তরে আমরা কেমন তা নির্ধারণ করে।
সামাজিক খবর
খবর গ্রহণের একটি অনেক বেশি ব্যক্তিগতকৃত রূপ, যা ব্যবহারকারীরা বিভিন্ন উৎস থেকে আসা খবরের সাথে কীভাবে সম্পৃক্ত হয়, তার ওপর ভিত্তি করে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে (যেমন ফেসবুক, টুইটার, রেডিট ইত্যাদি) সরবরাহ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম
ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীদের বিষয়বস্তু তৈরি এবং শেয়ার করতে বা সামাজিক নেটওয়ার্কিংয়ে অংশগ্রহণ করতে সক্ষম করে।
কমিউনিটি-ভিত্তিক ইনপুট, মিথস্ক্রিয়া, বিষয়বস্তু-শেয়ারিং এবং সহযোগিতার (যেমন ফোরাম, মাইক্রোব্লগিং, সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল কিউরেশন এবং উইকি) জন্য নিবেদিত অনলাইন যোগাযোগের চ্যানেলগুলোর সমষ্টি।
সামষ্টিক বুদ্ধিমত্তা
একটি সহযোগিতামূলক উপায়ে জ্ঞান এবং তথ্যের আদান-প্রদানকে বর্ণনা করার একটি শব্দ।
সামষ্টিক মন
সামাজিক পতঙ্গদের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ একটি সম্মিলিত চেতনা, যেখানে একদল মানুষ তাদের সাধারণ বিষয়গুলো সম্পর্কে সচেতন হয় এবং সম্প্রদায় হিসেবে চিন্তাভাবনা ও কাজ করে, তাদের জ্ঞান, চিন্তাভাবনা এবং সম্পদ শেয়ার করে।
এমন একটি গোষ্ঠীগত মানসিকতা যা সমালোচনাহীন আনুগত্য এবং স্বকীয়তা ও ব্যক্তিগত জবাবদিহিতার অনুভূতির অভাব দ্বারা চিহ্নিত।
একটি বণ্টিত স্মৃতি, যা উভয়ই উপলব্ধি করে এবং মনে রাখে।
স্পাইওয়্যার
সিস্টেমে অননুমোদিত অ্যাক্সেস দেওয়ার জন্য ডিজাইন করা সফটওয়্যার।
স্মার্ট মব
এমন একটি গোষ্ঠী, যাদের সমন্বয় এবং যোগাযোগের ক্ষমতা ডিজিটাল যোগাযোগ প্রযুক্তির দ্বারা ক্ষমতায়িত হয়েছে।
হ্যাকিং
অনৈতিক কার্যকলাপ, যা কম্পিউটার সুরক্ষার দুর্বলতাগুলোকে কাজে লাগায়।