বিষয়বস্তুতে চলুন

লুসিড ড্রিমিং/বাস্তবতা যাচাই/নাক

উইকিবই থেকে


উপস্থাপনা

[সম্পাদনা]

নাক পরীক্ষার ক্ষেত্রে আমরা আমাদের একটি চোখ বন্ধ করি এবং নিজের নাক দেখার চেষ্টা করি। যদি আমরা নিজের নাক দেখতে না পাই, তবে বুঝতে হবে যে আমরা স্বপ্ন দেখছি।

এই বাস্তবতা যাচাই সফল হওয়ার উদাহরণ

[সম্পাদনা]
  • আমি একটি চোখ বন্ধ করে দেখার চেষ্টা করলাম আমার নাকটি সেখানে আছে কি না। অনেকে আমাকে বলেছিল যে স্বপ্নে নাক একেবারেই দেখা যায় না, কিন্তু এই স্বপ্নে তা সত্য ছিল না। নাকটি দেখতে স্বাভাবিকের চেয়ে ছোট ছিল এবং সেটির দিকে তাকানো খুব কঠিন ছিল। আমি বুঝতে পারলাম এটি স্বপ্ন ছিল।

এই বাস্তবতা যাচাই ব্যর্থ হওয়ার উদাহরণ

[সম্পাদনা]
  • আমি আমার নাক দেখার জন্য একটি চোখ বন্ধ করলাম। এটি সেখানে ছিল এবং দেখতে সম্পূর্ণ স্বাভাবিক লাগছিল।
  • আমি দেখার চেষ্টা করলাম আমার নাকটি সেখানে আছে কি না। এটি ছিল ঠিকই, কিন্তু নাকটি উল্টো দিকে বাঁকানো ছিল। দুর্ভাগ্যবশত, আমি লুসিড বা বাস্তবতা যাচাই করতে পারিনি। বরং, আমি বারবার এই পরীক্ষাটি করতেই থাকলাম যতক্ষণ না নাকটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।