বিষয়বস্তুতে চলুন

রৈখিক বীজগণিত/রৈখিক সমীকরণ জোটের সমাধান

উইকিবই থেকে

রৈখিক সমীকরণ জোট (System of Linear Equations) বলতে দুই বা ততোধিক রৈখিক সমীকরণের একটি সেটকে বোঝায়, যেখানে চলকগুলো (Variables) অভিন্ন থাকে। সহজ কথায়, যখন একাধিক রৈখিক সমীকরণকে একত্রে বিবেচনা করা হয় এবং তাদের একটি সাধারণ সমাধান খোঁজা হয়, তখন তাকে সমীকরণ জোট বলে। এর মূল বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো:

সাধারণ রূপদুইটি চলকবিশিষ্ট একটি রৈখিক সমীকরণ জোট দেখতে সাধারণত এমন হয়: 
a1x + b1y = c1.......(i) 
a2x + b2y = c2 .......(ii)
এখানে x এবং y হলো চলক, আর a, b, c হলো বাস্তব সংখ্যা।


সমাধান বলতে কী বোঝায়?

[সম্পাদনা]

সমীকরণ জোটের সমাধান হলো চলকগুলোর এমন মান (x, y), যা জোটের প্রতিটি সমীকরণকে একই সাথে সিদ্ধ করে। জ্যামিতিকভবে চিন্তা করলে, যদি দুইটি সমীকরণকে গ্রাফে রেখা হিসেবে আঁকা হয়, তবে তাদের ছেদবিন্দুই হলো ওই জোটের সমাধান।

সমাধানের ধরণ:

[সম্পাদনা]

একটি রৈখিক সমীকরণ জোটের তিন ধরণের ফলাফল হতে পারে:

একটি মাত্র সমাধান (Unique Solution):
[সম্পাদনা]
যদি সরলরেখা দুটি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। এক্ষেত্রে জোটটি 'সংগতিপূর্ণ' (Consistent)।
অসংখ্য সমাধান (Infinitely Many Solutions):
[সম্পাদনা]
যদি সরলরেখা দুটি একটির ওপর আরেকটি আপতিত হয় (অর্থাৎ সমীকরণ দুটি আসলে একই)।
কোনো সমাধান নেই (No Solution):
[সম্পাদনা]
যদি সরলরেখা দুটি সমান্তরাল হয় এবং কখনো একে অপরকে ছেদ না করে। এক্ষেত্রে জোটটি 'অসংগতিপূর্ণ' (Inconsistent)।


সমাধানের পদ্ধতি:

[সম্পাদনা]

রৈখিক সমীকরণ জোট সমাধানের বেশ কিছু জনপ্রিয় পদ্ধতি রয়েছে:

প্রতিস্থাপন পদ্ধতি (Substitution Method)

অপনয়ন পদ্ধতি (Elimination Method)

বজ্রগুণন পদ্ধতি (Cross-multiplication Method)

লেখচিত্র পদ্ধতি (Graphical Method)

নির্ণায়ক পদ্ধতি (Cramer's Rule)


তবে আমাদের দেশে মাধ্যমিক স্তরের বিভিন্ন ক্লাসে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি এবং লেখচিত্র পদ্ধতি ব্যবহার করা হয় কিন্তু নির্ণয়ক পদ্ধতি সাধারণত উচ্চ মাধ্যমিক স্তরের উচ্চতর গণিতে ব্যবহার করা হয়।


উদাহরণ:

১. x + y = 5

২. x - y = 1

এই জোটটি সমাধান করলে দেখা যায় x = 3 এবং y = 2, যা উভয় সমীকরণকেই সঠিক প্রমাণ করে।


এবার আমরা দুইটি সমীকরণ নিব দুটি সমীকরণ আমরা ধাপে ধাপে প্রতিটি পদ্ধতি ব্যবহার করেই সমাধান করা দেখাবো।


ধরা যাক আমাদের সমীকরণ দুইটি হলো:

১. x + y = 7......................(i)

২. 2x - 3y = 4....................(ii)


প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে সমাধান:

[সম্পাদনা]
প্রদত্ত সমীকরণ দুটি হলো:

১. x + y = 7......................(i)

২. 2x - 3y = 4....................(ii)

ধাপ ১:

একটি সমীকরণ থেকে একটি চলকের মান বের করা:

যেমন, প্রথম সমীকরণ x + y = 7.............(i)

থেকে আমরা x এর মান y এর মাধ্যমে বের করি:

x = 7 - y ........................(iii)

ধাপ ২:

মানটি অন্য সমীকরণে বসানো (প্রতিস্থাপন করা):

এখন, x এর এই মানটি দ্বিতীয় সমীকরণে 2x - 3y = 4................(ii)

বসিয়ে পাই:

2(7 - y) - 3y = 4

বা, 14 - 2y - 3y = 4

বা, -5y = 4 - 14

বা, -5y = -10

বা, y =2

ধাপ ৩:

প্রাপ্ত মানটি ব্যবহার করে দ্বিতীয় চলকের মান বের করা:

এখন, y = 2 মানটি iii নং সমীকরণে বসিয়ে পাই:

বা, x = 7 - y

বা, x = 7 - 2

বা, x = 5

ফলাফল:

[সম্পাদনা]

নির্ণেয় সমাধান: (x, y) = (5, 2)



অপনয়ন পদ্ধতি ব্যবহার করে সমাধান:

[সম্পাদনা]

অপনয়ন পদ্ধতি মানে হলো যেকোনো একটি চলককে (যেমন x বা y) সমীকরণ থেকে সরিয়ে ফেলা বা 'ভ্যানিশ' করে দেওয়া।

আগের সমীকরণ দুটিই আবার ব্যবহার করছি যাতে আপনি পার্থক্যটা বুঝতে পারেন:

১. x + y = 7......................(i)

২. 2x - 3y = 4....................(ii)

ধাপ ১: যেকোনো একটি চলকের সহগ সমান করা:

অপনয়ন করার জন্য আমাদের x অথবা y-এর পাশের সংখ্যাটিকে (সহগ) দুটি সমীকরণেই সমান বানাতে হবে।

এখানে (ii) নং সমীকরণে y-এর সাথে 3 আছে। তাই আমরা (i) নং সমীকরণের y-এর পূর্বেও 3 বানাব।

এজন্য (i) নং সমীকরণের সবগুলোকে 3 দিয়ে গুণ করি:

(x + y).3 = 7.3

বা, 3x + 3y = 21 ........................(iii)

(এটা এখন আমাদের নতুন iii নং সমীকরণ)


ধাপ ২: সমীকরণ দুটি যোগ বা বিয়োগ করা:

এখন আমাদের কাছে আছে:

  2x - 3y = 4......................(ii)
  3x + 3y = 21 ....................(iii)

দেখুন, এখানে একটি +3y এবং একটি -3y আছে। এদের যোগ করলে y কাটাকাটি হয়ে চলে যাবে। (এই কাজটি আমরা ধাপ ৩ এ করব)


ধাপ ৩: একটি চলকের মান বের করা:

(3x + 3y) + (2x - 3y) = 21 + 4

বা, 5x = 25

বা, x = 25/5

বা, x = 5

ধাপ ৪: প্রাপ্ত মানটি যেকোনো একটি সমীকরণে বসানো:

এখন x = 5 মানটি সবচেয়ে সহজ সমীকরণটিতে ( যেমন: i নং সমীকরণ) বসাই:

x + y = 7

বা, 5 + y = 7

বা, y = 7 - 5

বা, y = 2

ফলাফল:

[সম্পাদনা]
(x, y) = (5, 2)

সহজ সারসংক্ষেপ:

১. আমরা ১ নং সমীকরণকে ৩ দিয়ে গুণ করে y কে সমান বানালাম।

২. তারপর দুইটা সমীকরণ যোগ করলাম যাতে y বাদ পড়ে যায়।

৩. সেখান থেকে সহজে x এর মান বের হলো।

৪. সেই মানটি বসিয়ে y এর মান বের করলাম।