রাজনৈতিক যোগাযোগের উপাদান: /সাধারণ নির্দেশিকা-সংক্ষিপ্ততা
| অডিও উদাহরণ
কখনও কখনও কম বেশি হয়। আব্রাহাম লিংকনের গেটিসবার্গ ভাষণ (ব্রিটন রিয়া এখানে পড়ুন) ২৭২ শব্দে প্রকাশ করেছেন যা তার আগে বক্তা দুই ঘন্টার মধ্যে বলতে পারেননি। এই চমৎকার কাজটি একাধিক খসড়া এবং যত্ন সহকারে সম্পাদনার মাধ্যমে এসেছে।[১]
|
|
| আপনার কি এই ফাইল শুনতে কোন সমস্যা হচ্ছে ? তাহলে আপনি মিডিয়া সাহায্য দেখুন । | |
জনসমক্ষে বিবৃতি রাখার সময় স্পষ্ট ও দৃঢ় সুরে আপনার বক্তব্য উপস্থাপন করুন এবং সরাসরি তথ্য দিন। কোন বিবৃতি বা বাক্যের শুরুতে "আমি ব্যক্তিগতভাবে মনে করি..."-এর মতো বাক্যাংশের ব্যাবহার এড়িয়ে চলুন। পাঠক বা শ্রোতা ইতিমধ্যেই জানেন আপনি যেটা বলছেন, তা আপনি আপনার দৃঢ় বিশ্বাস থেকেই বলছেন। একটি বাক্যের প্রথম ভাগে মতামতের বিষয়টি তুলে ধরুন এবং দ্বিতীয় ভাগে আপনার মতামতকে যদি প্রমাণ করার চেষ্টা করেন তাহলে তা আপনার নিজের বক্তব্যকে দুর্বল করে তোলে—যেমন, "এটা আমার ব্যক্তিগত মত, তবে..." এইরকম কোন সম্বোধন আপনার বলা উচিত নয়। বিবৃতি দেওয়ার পূর্বে আপনার বিবৃতির লিখিত খসড়াটি ভালোভাবে পড়ুন ও দরকার হলে বারবার পড়ুন এবং প্রয়োজনীয় সংশোধন করুন। অপ্রয়োজনীয় শব্দ, বাক্য ও অনুচ্ছেদ বাদ দিন—কোনও কিছুই চূড়ান্ত নয়। ছয়টি শব্দে আপনি যেটা বলবেন, সেটা হয়তো তিনটি শব্দেই বলা যায়, এবং সেই সংক্ষিপ্ত পদ্ধতি অবলম্বন করাই ভালো।
প্রশ্নোত্তর
[সম্পাদনা]- ক: অন্য কিছু করার আগে, মি. ব্লুম তার মাথা থেকে কাঠের ক্ষুদ্র টুকরোগুলো ঝেড়ে ফেললেন এবং স্টিফেনকে তার টুপি ও অ্যাশপ্লান্ট (ছড়ি) ধরিয়ে দিয়ে বন্ধুত্বপূর্ণ ও সহানুভূতিশীল ভঙ্গিতে তাকে মানসিকভাবে শক্তি জোগালেন — যা তার খুব প্রয়োজন ছিল।[২]
- খ: মি. ব্লুম স্টিফেনকে উঠতে সাহায্য করলেন।
- গ: অন্য কিছু করার আগে, মি. ব্লুম স্টিফেনকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন।
- ঘ: মি. ব্লুম সহানুভূতিশীলভাবে স্টিফেনকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন।
- ক: আমাদের দল যেখানে বহুদিন ধরে এই বিলটি পাশ করাতে চেষ্টা করে চলেছে, সেখানে বিরোধী পক্ষ কেবল রাজনৈতিক স্বার্থে সময় ও সম্পদের অপচয় করছে।
- খ: আমি পুরোপুরি বিশ্বাস করি, বিরোধী দল দায়িত্বজ্ঞানহীনভাবে দেশটাকে ধ্বংস করছে।
- গ: আমার মতে, বিরোধী পক্ষ কেবল রাজনৈতিক স্বার্থে সময় ও সম্পদ অপচয় করছে।
- ঘ: ব্যক্তিগতভাবে বলতে গেলে, যেখানে আমাদের দল বিল পাশ করাতে ব্যর্থ হচ্ছে, সেখানে বিরোধীরা সময় নষ্ট করছে রাজনৈতিক ইস্যুতে।
মন্তব্য
[সম্পাদনা]
