রাজনৈতিক যোগাযোগের উপাদান: সাধারণ নির্দেশিকা

আপনার লিখিত বিবৃতির বিন্যাস এবং খুঁটিনাটি নিয়ে হতাশ হবেন না। আপনি যে মাধ্যমে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাতেই লিখুন, তবে যিনি প্রকাশনার দায়িত্বে আছেন, তার কাছে সঠিক বিন্যাস বা ফরম্যাট যাচাই করে নিন। কোন বিশেষ শ্রেনীভুক্ত শব্দকে আলাদাভাবে চিহ্নিত করে দেখাতে উদ্ধৃতি চিহ্নের খুব কম ব্যবহার করুন। শব্দ বা বাক্যাংশের উপর জোর দেওয়ার জন্য অনাবশ্যকভাবে ইতালীয় হরফ, মোটা হরফ, অক্ষরের নিচে দাগ দেওয়া বা বড় হাতের অক্ষর ব্যবহার করা থেকে বিরত থাকুন। অপরিচিত বা অস্বাভাবিক বাক্য বিন্যাসে কোন বিবৃতি লেখা হলে তা পাঠকদের কাছে বোধগম্য হয়না। লেখা বোধগম্য না হলে লেখক তার কিছু পাঠক হারাতে পারেন। তাই এইসকল অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন। অপ্রাসঙ্গিক বাক্য বিন্যাস ব্যাবহার না করে লেখার বিষয়বস্তু অর্থবহ করে তুলুন ও স্পষ্টভাবে উপস্থাপন করুন। সহজে পড়া যায় এমন অক্ষর বিন্যাস ব্যবহার করুন এবং কেবল রঙ ব্যবহার করে লেখার পার্থক্য বোঝাতে যাবেন না, বিশেষ করে এডিটিং চিহ্নের জন্য লাল রং -এর ব্যাবহার থেকে বিরত থাকুন। সাত শতাংশ আমেরিকান পুরুষ লাল ও সবুজ রঙের পার্থক্য বুঝতে পারেন না।[১] সর্বত্র বড় হাতের অক্ষর ব্যবহার করবেন না, বিশেষ করে যখন আপনি প্রথাগত মুদ্রিত গণমাধ্যমের জন্য লিখছেন তখন এই নির্দেশ মেনে চলা বিশেষ গুরুত্বপূর্ণ। সম্পাদকরা সাধারণত এসব বাক্য-বিন্যাস চিহ্ন উপেক্ষা করে থাকেন এবং এগুলোর কারণে আপনার বাক্যের মানে পরিবর্তিত হতে পারে। তাই এমন চিহ্ন আপনার লেখায় উপস্থিত থাকলে বাক্যটি নতুনভাবে লিখে নিন যাতে মূল অর্থ ঠিক থাকে।
প্রশ্নোত্তর
[সম্পাদনা]- ক: যারা "দলীয় সদস্য" বলে অভিহিত, তারা চরমপন্থী।
- খ: ওই কথিত দলের সদস্যরা চরমপন্থী।
- গ: ঐ "দলীয় সদস্যরা" চরমপন্থী।
- ঘ: ওই দলের সদস্যরা চরমপন্থী।
- ক: দ্যা ডেইলি ট্রিবিউন তাদের জন্সন গেটস লাইফ শিরোনামের প্রতিবেদনে এক বিষয়ে ভুল করেছে: গোটা প্রচারনা পর্বের সময় তিনি একজন দেশপ্রেমিক ছিলেন।
- খ: দ্যা ডেইলি ট্রিবিউন তাদের জন্সন গেটস লাইফ শিরোনামের প্রতিবেদনে এক বিষয়ে ভুল করেছে: আসলে তিনি গোটা প্রচারপর্ব জুড়ে একজন দেশপ্রেমিক ছিলেন।
- গ: দ্যা ডেইলি ট্রিবিউন তাদের জন্সন গেটস লাইফ শিরোনামের প্রতিবেদনে এক বিষয়ে ভুল করেছে: আসলে গোটা প্রচারনা পর্ব জুড়েই তিনি একজন দেশপ্রেমিক ছিলেন।
- ঘ: দ্যা ডেইলি ট্রিবিউন তাদের জন্সন গেটস লাইফ শিরোনামের প্রতিবেদনে এক বিষয়ে ভুল করেছে: আসলে গোটা প্রচারপর্ব জুড়েই তিনি একজন দেশপ্রেমিক ছিলেন।
- ক: তিনি তিনটি কাজ করেছিলেন। প্রথমত, তিনি আমাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দেননি। দ্বিতীয়ত, আমরা যাদের সমর্থন করতে চেয়েছিলাম, তাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন এবং অবশেষে, আমরা যাদের বিরোধী গোষ্ঠী হিসেবে কাজ করতাম, তাদের কাছ থেকে তিনি অর্থ গ্রহণ করেছিলেন।
- খ: তিনি তিনটি কাজ করেছিলেন: প্রথমত, তিনি আমাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দেননি। দ্বিতীয়ত, তিনি সেইসব লোকদের বিরুদ্ধে লড়াই করেছিলেন যাদের আমরা তাকে সমর্থন করতে চেয়েছিলাম। তৃতীয়ত, তিনি সেইসব গোষ্ঠীর কাছ থেকে অর্থ গ্রহণ করেছিলেন যাদের আমরা বিরোধী ছিলাম।
- গ: সে ৩টি কাজ করেছে: ১ম, আমরা যেভাবে ভোট দিয়েছিলাম সেভাবে ভোট দেয়নি। ২য়, আমরা যাদের সমর্থন করতে চেয়েছিলাম তাদের সাথে লড়াই করেছে। ৩য়, আমরা যাদের বিরোধী গোষ্ঠী থেকে টাকা নিয়েছে।
- ঘ: তিনি তিনটি কাজ করেছিলেন: প্রথমত, তিনি আমাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দেননি; দ্বিতীয়ত, তিনি এমন লোকদের সাথে লড়াই করেছিলেন যাদের আমরা সমর্থন করতে চেয়েছিলাম; এবং তৃতীয়ত, তিনি সেইসব গোষ্ঠী থেকে অর্থ গ্রহণ করেছিলেন যাদের আমরা বিরোধী ছিলাম।
মন্তব্য
[সম্পাদনা]