বিষয়বস্তুতে চলুন

রাজনৈতিক যোগাযোগের উপাদান/সাধারণ নির্দেশিকা/ন্যায্যতা

উইকিবই থেকে

<>রাজনৈতিক যোগাযোগের উপাদানসমূহ। সাধারণ নির্দেশিকা

বিরোধীপক্ষ সম্পর্কে নেতিবাচক মন্তব্য গ্রহণযোগ্য, কিন্তু প্রার্থীদের উপর আক্রমণাত্মক সমালোচনা এবং তার কারণগুলো খুব কমই কারও উপকারে আসে। যদিও কিছু প্রমাণ থেকে জানা যায় যে বারবার নেতিবাচক বিজ্ঞাপন প্রচার স্থানীয় নির্বাচনে ভোটার সংখ্যা বাড়াতে পারে,[1] দীর্ঘমেয়াদী বিশ্লেষণ থেকে বোঝা যায় যে রাজনৈতিক যোগাযোগের নেতিবাচকতা সম্পর্কে প্রচলিত ধারণাগুলো (অর্থাৎ, নেতিবাচক রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার ইতিবাচকের তুলনায় বেশি কার্যকর) এই বিষয়ে পরিচালিত বিস্তৃত গবেষণা দ্বারা।[2]

এর পরিবর্তে, আপনার প্রার্থী বা যুক্তিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করুন। ন্যূনতম পরিমাণে কটাক্ষ করুন ও প্রাসঙ্গিকতা বজায় রাখুন। মনে রাখবেন, আপনার উদ্দেশ্য হল পাঠককে আপনার পক্ষে যোগ দিতে উদ্বুদ্ধ করা, যারা দ্বিমত পোষণ করে তাদের উত্তেজিত করা নয়। কটাক্ষ যুক্তিসঙ্গত আলোচনার সুযোগ করে দেওয়ার পরিবর্তে অনলাইন বিতর্ক বাড়ায়। যদিও প্রায়শই সমালোচনার ক্ষেত্রে, রাজনৈতিকভাবে সঠিক শব্দচয়ন প্রায়ই সবসময়ই কথ্য ভাষা বা অপবাদসূচক শব্দের তুলনায় বেশি গ্রহণযোগ্য। এটি সংখ্যালঘু জনগোষ্ঠী বা কোনো মতাদর্শগত বিরোধী গোষ্ঠীর প্রতি উল্লেখের ক্ষেত্রেও প্রযোজ্য।

পর্যালোচনা

[সম্পাদনা]

এই বাক্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে কার্যকর? A: প্রার্থী Y প্রতিপক্ষ দলের একটি মিথ্যাবাদী, ধূর্ত, নীতিহীন পুতুল, যে সরকার পরিচালনার ক্ষুদ্রতম ইউনিটের নেতৃত্ব দেওয়ার অযোগ্য। B: প্রার্থী Y একজন মিথ্যাবাদী। যদিও তিনি অসত্য কথা বলেন, তিনি বারবার তা বলেন কারণ তা সত্য নয়, এবং এটি একজন প্রকৃত মিথ্যাবাদীর বৈশিষ্ট্য। C: প্রার্থী Y হয়তো সত্য বলতে চান না, কিন্তু আমাদের প্রার্থী তা বলেন, আর সেই কারণেই তিনি এই নির্বাচিত পদটির জন্য সবচেয়ে উপযুক্ত। D: প্রার্থী Y "তাদের" একজন, এবং "তারা" আমাদের বিপক্ষে।

উত্তর: C। প্রথম উদাহরণে, প্রার্থী Y সম্পর্কে যাদের মনে দ্বিধা রয়েছে তারা আপনার মন্তব্য দ্বারা নিরুৎসাহিত হবেন, এবং যারা ইতিমধ্যেই একমত তাদের পুনরায় বলার প্রয়োজন নেই। দ্বিতীয় বাক্যটিতে যুক্তিহীন পুনরাবৃত্তি রয়েছে, যা কোনো কার্যকর বক্তব্য উপস্থাপন করে না। তৃতীয় বাক্যটি বিরোধী প্রার্থী থেকে প্রাথমিক মনোযোগ পরিবর্তন করে আপনি যাকে সমর্থন করছেন তার দিকে। এটি এখনও নেতিবাচক, তবে তা এমনভাবে যা বিরোধীদের ইতিবাচক দিকগুলোর সথে সেই গুণাবলীগুলোর তুলনা করে।

এই বাক্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত? A: আমাদের অবশ্যই আরবদের পাশে দাঁড়াতে হবে। B: আমাদের অবশ্যই মধ্যপ্রাচ্যের সম্প্রদায়ের পাশে দাঁড়াতে হবে। C: আমাদের অবশ্যই মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। D: আমাদের অবশ্যই ওইসব মানুষের পাশে দাঁড়াতে হবে।

উত্তর: B। সাধারণ নিয়ম হিসেবে, “সম্প্রদায়” শব্দটি অধিকাংশ প্রসঙ্গে নিরাপদ এবং গ্রহণযোগ্য। অন্য তিনটি উদাহরণ হয় ভুল, না হয় আপত্তিকর অথবা উভয়ই। জাতিগত পরিচয় এবং ধর্ম একে অপরের পরিবর্তে ব্যবহার যোগ্য নয়।

মন্তব্য

[সম্পাদনা]

Audience · Format