বিষয়বস্তুতে চলুন

রাজনৈতিক যোগাযোগের উপাদান: সাধারণ নির্দেশিকা- গুরুত্ব

উইকিবই থেকে

রাজনৈতিক ক্ষেত্রে যে বিষয় নিয়ে আপনি কাজ করছেন তার গুরুত্বের উপর জোর দিন। সেই বিষয়বস্তুর মর্মার্থ যেন যথাসম্ভব শ্রোতাদের কাছে পৌঁছায় তার জন্য সচেষ্ট থাকুন। বিষয়বস্তুর বাস্তবিক ব্যাপক প্রয়োগ সম্পর্কে অবগত থাকুন, কিন্তু মনে রাখবেন যে আপনার বিবৃতির সাথে কেবল এটি গুরুত্বপূর্ণ -এই কথাটি যোগ করাই যথেষ্ট নয়। পাঠক এবং শ্রোতাদের কাছে ছোট ছোট উদাহরণের সাহায্যে আপনার বিষয়ের গুরুত্ব সম্পর্কে বোঝান। এমন বিষয়কে উদাহরণ হিসাবে উল্লেখ করুন যার সাথে তারা পরিচিত। বিষয়টি ব্যক্তিগত স্তরে পাঠকের কাছে উল্লেখ করুন। মনে রাখুন আপনি কোন লেখক বা লেখকসমূহের সামনে আপনার বিবৃতি পড়ে শোনাচ্ছেন না, আপনার শ্রোতারা বেশিরভাগই সাধারণ মানুষ। ভাষার মধ্যে অতিরঞ্জঅকতার ব্যাবহার (যদিও চরমভাবে নয়) কিছু কিছু ক্ষেত্র আপনাকে সাহায্য করতে পারে কিন্তু সব ক্ষেত্রে নয়। যেসব পক্ষপাতমূলক বিষয়ে ঐকমত্য বা আপস প্রয়োজন হতে পারে, সেসব বিষয়ের ব্যাপারে পরোক্ষভাবে উল্লেখ করুন যাতে অপর ব্যক্তিদের কাছে বিষয়টির আবেদন স্পষ্ট করা যায়।

প্রশ্নোত্তর

[সম্পাদনা]
নিম্নের কোন বাক্যটি স্থানীয় বিষয়ে গুরুত্ব আরোপের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর?
ক: একটি নগর পরিষদের পুরুষ ও নারী সদস্যদের হতে হবে বাস্তববাদী সমন্বয়কারী, যাঁদের সিদ্ধান্ত নির্ভর করতে হবে জল পরিশোধন কেন্দ্রের মতো প্রয়োজনীয় বিষয়ের উপর, ভ্রান্তভাবে প্রয়োগ করা আদর্শিক পছন্দের উপর নয়।
খ: শহর পরিষদের পুরুষ ও নারী সদস্যদের বাস্তববাদী সমন্বয়কারী হতে হবে, যাদের সিদ্ধান্ত নিতে হবে পানীয় জল পরিশোধন কেন্দ্রের মতো বাস্তব প্রয়োজনীয়তার ভিত্তিতে, না যে কোনও ভুলভাবে প্রয়োগ করা মতাদর্শের উপর।
গ: শহর পরিষদের পুরুষ ও নারী সদস্যরা ঠিক করে দেন আপনি কোথায় থাকবেন, কিভাবে থাকবেন এবং কেন থাকবেন।
ঘ: শহর পরিষদের পুরুষ ও নারী সদস্যরা অনেক কিছু করেন, যার কিছু কিছু আপনাকে প্রভাবিত করতে পারে।
উত্তর: ক. দ্বিতীয় ও চতুর্থ বাক্যে বিষয়ের গুরুত্ব বলা হয়েছে, কিন্তু কেন তা গুরুত্বপূর্ণ তা স্পষ্টভাবে বলা হয়নি। তৃতীয়টি মাত্রাতিরিক্ত অতিশয়োক্তিপূর্ণ। প্রথম বাক্যটি অন্তত দুটো বাস্তব উদাহরণ দিয়ে (যদিও সাধারণ) স্থানীয় বিষয়ে গুরুত্ব তুলে ধরেছে যা পাঠকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। পানীয় জল ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক ইস্যু যা আগামী দিনে আরও বেশি গুরুত্ব পাবে।[]


নিম্নের কোন বাক্যটি আন্তর্জাতিক বিষয়ে গুরুত্ব আরোপের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর?
ক: আমাদের নেতা অন্যান্য দেশে সাহায্যের প্রবাহ বন্ধ করার পরিকল্পনা করছেন, এবং এটা ভয়াবহ!।
খ: আমাদের নেতা আন্তর্জাতিক সমাজের যে কাঠামো আমরা এত কষ্ট করে টিকিয়ে রেখেছি, তা ছিন্নভিন্ন করার পরিকল্পনা করছেন।
গ: আমাদের নেতা খাদ্য সহায়তা ৩৫ শতাংশ কমানোর পরিকল্পনা করছেন, যা বিশ্বজুড়ে সহায়তার অপেক্ষায় থাকা মানুষের উপর খারাপ প্রভাব ফেলবে।
ঘ: আমাদের নেতা অন্যান্য দেশের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি ভেঙে ফেলার পরিকল্পনা করছেন, এবং আমি চিন্তিত যে এই ঘটনার নেতিবাচক প্রচার আমাদের ক্ষতিসাধনকারী গোষ্ঠীগুলিকে আরও উজ্জীবিত করবে।
উত্তর: ঘ. তৃতীয় বাক্যটি মানবিক আবেদন হিসেবে উপযুক্ত হলেও, চতুর্থ বাক্যটি পাঠকের নিজের উপর কী প্রভাব পড়বে তা তুলে ধরে বিষয়টিকে আরও প্রাসঙ্গিক করে তোলে। যদিও এধরনের আত্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি দুঃখজনক, রাজনৈতিক প্রেক্ষাপটে এটি অধিক কার্যকর।


মন্তব্য

[সম্পাদনা]

ন্যায্যতা · শব্দ