রন্ধনপ্রনালী:ভেটকি মাছের চারমৌলি
অবয়ব
| রন্ধনপ্রনালী:ভেটকি মাছের চারমৌলি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | ভেটকি মাছের পরিমান অনুসারে, কমপক্ষে ৪-৫ জন। |
| তৈরির সময় | ১ ঘণ্টা মতো |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ভেটকি মাছের চারমৌলি সাবেক বাঙালী হেঁশেলের এক জনপ্রিয় পছন্দের পদ ছিল। চারমৌলি মানে হল চার রকম মশলার বাহার। মূল উপকরণে ওই চার রকম মশলা রেখে ঘুরিয়ে-ফিরিয়ে রাঁধা হত ভেটকি। একঘেয়ে মাছ রান্নায় বদলের এবং মুখের প্রাত্যহিক একঘেঁয়ে স্বাদের পরিবর্তনের জন্য সাবেক এই পদটি অনন্য। বাড়ির যে কোনও অনুষ্ঠানে বা অতিথি সমাগমে পরিবেশনের জন্য ভেটকি মাছের চারমৌলি এক উপযুক্ত সুস্বাদু রান্না।
উপকরন
[সম্পাদনা]| উপকরন | পরিমাণ |
|---|---|
| ভেটকি মাছের টুকরো | ৩০০ গ্রাম |
| পেঁয়াজ বাটা | ১টি মাঝারি |
| আদা বাটা | ১ চা-চামচ |
| রসুন বাটা | ১ চা-চামচ |
| টম্যাটো বাটা | ১ চা-চামচ |
| পোস্ত বাটা | ১ চা-চামচ |
| কাসুন্দি | ১ চা-চামচ |
| পেঁয়াজ কুচি | ১টি মাঝারি মাপের |
| কাঁচালঙ্কা | ৩টি |
| শুকনো লঙ্কা | ২টি |
| গোটা জিরে | আধ চা-চামচ |
| ধনেপাতা কুচি | পরিমাণ মতো |
| নুন ও মিষ্টি | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন।
- একটি পাত্রে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টম্যাটো বাটা, পোস্ত বাটা ও কাসুন্দি একসঙ্গে মিশিয়ে নিন।
- এই মসলা মিশ্রণটি মাছের টুকরোগুলিতে ভালোভাবে মাখিয়ে নিন।
- মাখানো মাছ ঢেকে রেখে দিন অন্তত আধ ঘণ্টা, যাতে মশলা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়।
- একটি কড়াইতে তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাছের টুকরোগুলি হালকা করে ভেজে তুলে রাখুন।
- ওই একই তেলে শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিন।
- এবার কড়াইয়ে পেঁয়াজকুচি দিয়ে দিন এবং সোনালি রং ধরার পর্যন্ত ভাজুন।
- পেঁয়াজ ভাজা হয়ে গেলে ভাজা মাছের টুকরোগুলি কড়াইয়ে দিন। খুব হালকা হাতে নাড়াচাড়া করুন যাতে মাছ না ভেঙে যায়।
- কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে দিন। শেষে উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিন।
গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভেটকি মাছের চারমৌলি