হ্যামবার্গার
অবয়ব
| হ্যামবার্গার | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | ফাস্ট ফুড |
| পরিবেশন | ৪ জন |
| তৈরির সময় | ২৫-৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | আমেরিকান রন্ধনশৈলী |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
হ্যামবার্গার
হ্যামবার্গার বিশ্বজুড়ে একটি অত্যন্ত জনপ্রিয় ফাস্ট ফুড, যা বর্তমানে বাংলাদেশেও তরুণ প্রজন্মের কাছে ভীষণ প্রিয় খাবার হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি সাধারণত বিকেলের নাস্তা, বন্ধুদের আড্ডা বা রেস্তোরাঁয় প্রধান খাবার হিসেবে খাওয়া হয়। নরম বানের ভেতর রসালো মাংসের প্যামি, পনির এবং সসের সংমিশ্রণ একে অত্যন্ত সুস্বাদু করে তোলে।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| বারগারের বান (পাউরুটি) | ৪টি |
| গরুর মাংসের কিমা (বিফ প্যাটি) | ৪০০ গ্রাম |
| গোলমরিচ গুঁড়ো | ১ চা চামচ |
| রসুন বাটা | ১/২ চা চামচ |
| লবণ | স্বাদমতো |
| মাখন বা তেল | ২ টেবিল চামচ |
| পনির (চিজ স্লাইস) | ৪টি |
| টমেটো (গোল করে কাটা) | ১টি |
| পেঁয়াজ (গোল করে কাটা) | ১টি |
| লেটুস পাতা | ৪টি |
| মেয়নেজ ও টমেটো সস | প্রয়োজনমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে একটি পাত্রে মাংসের কিমার সাথে রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিন। মাখানো কিমা সমান চার ভাগে ভাগ করে গোল এবং চ্যাপ্টা প্যাটির আকার তৈরি করুন।
- এবার একটি প্যানে মাখন বা তেল গরম করে প্যাটিগুলো মাঝারি আঁচে প্রতি পাশ ৩-৪ মিনিট করে ভালো করে ভেজে নিন। প্যাটি নামানোর ঠিক ১ মিনিট আগে ওপরে একটি করে চিজ স্লাইস দিয়ে দিন যাতে তা সামান্য গলে যায়।
- বার্গার বানগুলো মাঝখান থেকে কেটে হালকা সেঁকে নিন। এবার বানের নিচের অংশে মেয়নেজ ও সস মাখিয়ে একে একে লেতুস পাতা, ভাজা মাংসের প্যাটি, টমেটো এবং পেঁয়াজের স্লাইস সাজিয়ে ওপরের অংশ দিয়ে ঢেকে দিন।
ফ্রেঞ্চ ফ্রাই এবং ঠাণ্ডা পানীয়ের সাথে গরম গরম পরিবেশন করুন।