বিষয়বস্তুতে চলুন

হুমুস

উইকিবই থেকে
হুমুস
রন্ধনপ্রণালী বিভাগ পার্শ্বপদ
পরিবেশন ৪–৫ জন
খাদ্য শক্তি উচ্চ
তৈরির সময় ৩০ মিনিট
কষ্টসাধ্য
টীকা মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় ছোলাবিষ্কৃত খাবার যা রুটি বা সবজির সঙ্গে খাওয়া হয়।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

হুমুস

হুমুস একটি ঘন, মসৃণ এবং পুষ্টিকর পার্শ্বপদ যা সাধারণত রুটি, সবজি বা খবুজ জাতীয় পদের সঙ্গে খাওয়া হয়। এটি মূলত মধ্যপ্রাচ্যের প্রাচীন রান্নার অংশ হলেও এখন সারা বিশ্বেই জনপ্রিয়। ছোলা, তিল বাটা, রসুন ও জলপাই তেল মিশিয়ে তৈরি এই পদ স্বাদে ও পুষ্টিতে অতুলনীয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম পরিমাণ
সেদ্ধ ছোলা ১ কাপ
তিল বাটা (তাহিনি) ৩ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
লেবুর রস ২ টেবিল চামচ
জলপাই তেল ৩ টেবিল চামচ
লবণ স্বাদমতো
জিরা গুঁড়ো ১/২ চা চামচ
গরম পানি প্রয়োজনে
মরিচ গুঁড়ো ও জলপাই তেল (সাজানোর জন্য) ইচ্ছামতো

প্রস্তুত প্রণালী

[সম্পাদনা]
  1. সেদ্ধ ছোলা ঠান্ডা করে নিয়ে মিক্সারে দিন।
  2. এর সঙ্গে তিল বাটা, রসুন বাটা, লেবুর রস, লবণ, জিরা গুঁড়ো ও জলপাই তেল যোগ করুন।
  3. সব উপকরণ একসঙ্গে মিহি করে ভর্তা বানান। দরকার হলে অল্প গরম পানি যোগ করে ঘনত্ব ঠিক করুন।
  4. পেস্টটি একটি বাটিতে ঢেলে উপর থেকে কিছু জলপাই তেল ও মরিচ গুঁড়ো ছিটিয়ে দিন।
পিটা বা তন্দুরি রুটির সঙ্গে পরিবেশন করুন।

পরামর্শ

[সম্পাদনা]
  • ছোলার খোসা ছাড়িয়ে নিলে হুমুস আরও মসৃণ হয়।
  • তিল বাটার পরিবর্তে ভাজা তিল ও জলপাই তেল মিশিয়ে এটি বানানো যায়।