বিষয়বস্তুতে চলুন

শিং-এর কচুরি

উইকিবই থেকে
(রন্ধনপ্রণালী:হিং-এর কচুরি থেকে পুনর্নির্দেশিত)
শিং-এর কচুরি
রন্ধনপ্রণালী বিভাগ সকালের নাস্তা
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৫ জন।
তৈরির সময় প্রায় ৫০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

হিং-এর কচুর

হিং-এর কচুরি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী বাঙালি প্রাতঃরাশ বা জলখাবারের পদ। শুকনো মসুর ডাল বা মটর ডাল বেটে তাতে হিং, আদা, সামান্য মশলা দিয়ে কষিয়ে পুর তৈরি করা হয়, এবং তা ময়দার আস্তরণে ভরে লুচির মতো করে ভেজে কচুরি বানানো হয়। হালকা ঝাল, হিং-এর সুগন্ধ ও ডালের স্বাদ মিলিয়ে এটি এক অপূর্ব স্বাদ তৈরি করে।

উপকরন

[সম্পাদনা]
উপকরন পরিমান
ময়দা ২ কাপ
তেল ১ টেবিল চামচ (ময়দা মাখানোর জন্য) + ভাজার জন্য পরিমাণমতো
শুকনো মটর ডাল (বা মসুর ডাল) ১ কাপ (৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখা)
আদা কুচি বা বাটা ১ চা চামচ
কাঁচা লঙ্কা কুচি ২টি
হিং ১/২ চা চামচ
জিরে গুঁড়ো ১/২ চা চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ (ঐচ্ছিক)
নুন স্বাদমতো


রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে ময়দার মধ্যে ১ টেবিল চামচ তেল ও স্বাদমতো নুন মিশিয়ে জল দিয়ে মোলায়েম মণ্ড তৈরি করে রেখে দিন ১৫-২০ মিনিট।
  2. ডালটি ভিজিয়ে নরম হলে জল ঝরিয়ে গ্রাইন্ডারে খুব বেশি জল না দিয়ে বেটে নিন (একদম মিহি নয়)।
  3. কড়াইয়ে ১-২ চামচ তেল গরম করে হিং ফোড়ন দিন, তারপর তাতে আদা, কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে বাটা ডাল দিন।
  4. ডালটি নেড়ে নেড়ে কষান, নুন ও অন্যান্য মশলা দিয়ে শুকিয়ে একটি মন্ড তৈরি করে নিন। ঠান্ডা হতে দিন।
  5. ময়দা থেকে লেচি কেটে ছোট বল বানান, হাত দিয়ে চেপে মাঝখানে ডালের পুর দিন এবং মুড়ে বেলে কচুরি বানান।
  6. কড়াইয়ে তেল গরম হলে কচুরিগুলো একে একে দিয়ে মাঝারি আঁচে ভাজুন যতক্ষণ না সোনালি রঙ হয়
    হিং-এর কচুরি খেতে পারেন আলুর দম, ছোলার ডাল বা শুধু টক আচার দিয়েও। এটি ঘরোয়া উৎসব ও ছুটির দিনের সকালের জন্য আদর্শ

তথ্যসূত্র

[সম্পাদনা]