বিষয়বস্তুতে চলুন

স্টার ফ্রাই নুডলস

উইকিবই থেকে
স্টার ফ্রাই নুডলস
পরিবেশন ৩ জন
তৈরির সময় ১৫–২০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

স্টার ফ্রাই নুডলস

ছোটখাটো খিদে মেটানোর জন্য রান্না করতে পারেন নুডলসের এই সুস্বাদু পদটি।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
নুডলস ১ প্যাকেট
তেল ২ টেবিল চামচ
মাখন ১ টেবিল চামচ
রসুন কুচি ১ টেবিল চামচ
মুরগির বুকের অংশ ১৫০ গ্রাম (ফালি করে কাটা)
ফালি করা ক্যাপসিকাম ১ কাপ
রসুন কুচি ২ টেবিল চামচ
সয়া সস ১ টেবিল চামচ
টমেটো সস ১ টেবিল চামচ
কালো গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ
কাঁচা মরিচ ৫-৬টি (ফালি করা)
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
পেঁয়াজপাতা কুচি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. ফুটন্ত পানিতে এক চামচ তেল ও লবণ মিশিয়ে নুডলস ৮০ ভাগ সেদ্ধ করে পানি ঝরিয়ে আলাদা রাখুন।
  2. একটি ফ্রাইপ্যানে তেল ও মাখন দিয়ে গরম করুন।
  3. কুচানো রসুন ও মুরগির মাংসের টুকরোগুলো হালকা লালচে করে ভেজে একটি পাত্রে তুলে রাখুন।
  4. ঐ একই ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে সবজিগুলো কড়া আঁচে ২ থেকে ৩ মিনিট নেড়েচেড়ে নামিয়ে রাখুন।
  5. এবার সবজির সাথে আগে ভাজা মুরগি, সেদ্ধ করা নুডলস, সয়া সস, টমেটো কেচাপ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
  6. উচ্চ তাপে ২ মিনিট ভালো করে স্টার ফ্রাই করে নিন।
  7. নামানোর ঠিক আগে কাঁচা মরিচ, পেঁয়াজ পাতা ও ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে পরিবেশন করুন।


গরম অবস্থায় পরিবেশন করুন।