বিষয়বস্তুতে চলুন

সেমাই পিঠা

উইকিবই থেকে
সেমাই পিঠা
রন্ধনপ্রণালী বিভাগ পিঠা
পরিবেশন ৪-৫ জন
তৈরির সময় ১–২ ঘন্টা
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

সেমাই পিঠা

সেমাই পিঠা (যাকে চুই পিঠা বা চুষি পিঠাও বা ছোই পিঠা বলা হয়) চালের গুঁড়া দিয়ে হাতে কেটে তৈরি করা এক ধরনের পিঠা। হাতে কাটা ছোট ছোট সেমাই দুধ ও গুড়ের মধ্যে ফুটিয়ে এটি রান্না করা হয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
চালের গুঁড়া (খামিরের জন্য) ১ কাপ
তরল দুধ ১ লিটার
খেজুরের গুড় বা চিনি ১ কাপ
নারিকেল কোড়া (ঐচ্ছিক) প্রয়োজন অনুযায়ী
পানি ও লবণ খামিরের জন্য
এলাচ ও দারুচিনি ২টি করে

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
হাতে কেটে বানানো চালের গুঁড়ার খামির থেকে তৈরি সেমাই
  1. প্রথমে ফুটন্ত গরম পানিতে সামান্য লবণ ও চালের গুঁড়া দিয়ে সেদ্ধ করে একটি নরম খামির তৈরি করে নিন।
  2. খামির থেকে ছোট ছোট লেচি নিয়ে দুই হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে চিকন ও লম্বা সেমাই বা চুষির আকার দিন। (এই কাজটি কিছুটা সময়সাপেক্ষ)।
  3. চুলায় দুধ জ্বাল দিন এবং এলাচ ও দারুচিনি যোগ করুন। নারিকেল কোড়া ব্যবহার করলে এসময়েই দিয়ে দিন।
  4. দুধ ফুটে উঠলে তাতে আগে থেকে তৈরি করে রাখা চালের সেমাইগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন।
  5. সেমাইগুলো সেদ্ধ হয়ে দুধের ওপরে ভেসে উঠলে স্বাদমতো চিনি বা গলানো খেজুরের গুড় যোগ করুন।
  6. দুধ ঘন ও আঠালো হয়ে এলে চুলা বন্ধ করে দিন।
শীতকালীন বিশেষ আয়োজনে পরিবেশন করুন মজাদার সেমাই পিঠা