বিষয়বস্তুতে চলুন

সুফি বিরিয়ানি

উইকিবই থেকে
সুফি বিরিয়ানি
পরিবেশন ৪–৫ জন
তৈরির সময় ১–১.৫ ঘণ্টা
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

সুফি বিরিয়ানি

ভোজনরসিক বাঙালির উদর ঠান্ডা করতে এই পদটির জুড়ি নেই।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
খাসির মাংস ২ কেজি
বাসমতী চাল ১ কেজি
পেঁয়াজ কুচি ১ কাপ
পেঁয়াজ বেরেস্তা ১ কাপ
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ২ টেবিল চামচ
মরিচ গুঁড়া ১ চা–চামচ
সাদা গোলমরিচের গুঁড়া ২ চা–চামচ
দারুচিনি ৮ টুকরা
ছোট এলাচি ১০টি
বড় এলাচি ৭টি
লবঙ্গ ১২টি
তেজপাতা ৪টি
কাঠবাদাম বাটা ২ টেবিল চামচ
আলুবোখারা ১০টি
জায়ফল–জয়ত্রী গুঁড়া আধা চা–চামচ
গরমমসলা গুঁড়া ১ চা–চামচ
টক দই ১ কাপ
তেল আধা কাপ
ঘি ১ কাপ
লবণ পরিমাণমতো
কাঁচা মরিচ ১২টি
চিনি ১ টেবিল চামচ
দুধ ১ কাপ
ক্রিম আধা কাপ
জাফরান সামান্য
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
পুদিনাপাতা কুচি ৪ টেবিল চামচ
কেওড়া ১ টেবিল চামচ
চিনি ২ টেবিল চামচ
লবণ পরিমাণমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. মাংস ভালোভাবে ধুয়ে পানি পুরোপুরি ঝরিয়ে নিয়ে একটি পাত্রে রাখুন।
  2. এরপর মাংসে পেঁয়াজকুচি, বেরেস্তা, সব প্রকারের বাটা ও গুঁড়া মসলা, গরমমসলা, টক দই এবং তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিন।
  3. মসলা মাখানো মাংস ৭ থেকে ৮ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।
  4. মাঝেমধ্যে ফ্রিজ থেকে বের করে হাত দিয়ে আবারও একটু উল্টেপাল্টে মেখে নিন।
  5. বিরিয়ানির চাল ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে একপাশে রেখে দিন।
  6. একটি পাত্রে পানি গরম করুন।
  7. ফুটতে শুরু করলে ওই পানিতে লবণ ও ১ টেবিল চামচ তেল দিয়ে ধুয়ে রাখা চাল ঢেলে দিন।
  8. চাল ৭৫ ভাগ সেদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিন।
  9. একটি বড় ননস্টিক পাত্রে প্রথমে ম্যারিনেট করা মাংস বিছিয়ে দিন।
  10. তার ওপর আলুবোখারা, কিশমিশ, গোটা কাঁচা মরিচ এবং কিছু ধনেপাতা ও পুদিনাপাতা ছড়িয়ে দিন।
  11. এরপর মাংসের ওপর সেদ্ধ করে রাখা ভাত সমানভাবে বিছিয়ে দিন।
  12. একটি ছোট পাত্রে দুধ, ক্রিম, চিনি, সাদা গোলমরিচের গুঁড়া, গরমমসলার গুঁড়া ও ঘি একসঙ্গে মিশিয়ে নিন।
  13. মিশ্রণটি ভাতের ওপর ভালো করে ছড়িয়ে দিন।
  14. বাকি ধনেপাতা ও পুদিনাপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করুন।
  15. ময়দার খামির তৈরি করে ঢাকনার চারপাশে ভালোভাবে লাগিয়ে দিন যেন বাতাস বের হতে না পারে।
  16. হাঁড়িটি চুলায় বসিয়ে প্রথমে ১০ মিনিট উচ্চ আঁচে রান্না করুন।
  17. এরপর ২০ মিনিট মাঝারি আঁচে এবং শেষ ৩০ মিনিট একদম অল্প আঁচে রান্না করে নামিয়ে নিন।
সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।