বিষয়বস্তুতে চলুন

সুজির পিঠা

উইকিবই থেকে
সুজির পিঠা
রন্ধনপ্রণালী বিভাগ পিঠা
পরিবেশন ১০-১২টি
তৈরির সময় ৩০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

সুজির পিঠা

সুজির পিঠা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের একটি সাধারণ ও জনপ্রিয় পিঠা। সুজি, চিনি এবং তরল দুধ বা পানি দিয়ে খামির তৈরি করে গরম তেলে ভেজে এই পিঠা প্রস্তুত করা হয়। দৈনন্দিন বিকেলের নাস্তায় বা বিভিন্ন গ্রামীণ উৎসবে এটি তৈরি করা হয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
সুজি ১ কাপ
তরল দুধ (বা পানি) ১.৫ কাপ (দেড় কাপ)
চিনি আধা কাপ
কোরানো নারকেল (ঐচ্ছিক) সিকি কাপ (১/৪ কাপ)
এলাচ গুঁড়া সিকি চা-চামচ
লবণ সামান্য
সাদা তেল পরিমাণমতো (ভাজার জন্য)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. চুলায় একটি পাত্রে তরল দুধ, চিনি, সামান্য লবণ এবং এলাচ গুঁড়া একসাথে দিয়ে ফুটতে দিন।
  2. দুধ ফুটে উঠলে তাতে কোরানো নারকেল ও সুজি অল্প অল্প করে ঢেলে দিন এবং খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকুন।
  3. সুজি সেদ্ধ হয়ে মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে পাত্রের গা ছেড়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
  4. মিশ্রণটি হালকা ঠান্ডা (হাতে ধরার মতো তাপমাত্রায়) হলে, হাতে সামান্য তেল মেখে ভালোভাবে মথে মসৃণ খামির তৈরি করুন।
  5. খামির থেকে ছোট ছোট অংশ নিয়ে হাতের তালুতে গোল, ডিম্বাকার বা পছন্দমতো আকার দিয়ে পিঠা তৈরি করে নিন। চাইলে ছাঁচ ব্যবহার করেও নকশা করা যায়।
  6. চুলায় কড়াইতে তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হলে মাঝারি আঁচে পিঠাগুলো তেলে ছেড়ে এপিঠ-ওপিঠ সোনালি বা হালকা বাদামি করে ভেজে একটি পাত্রে তুলে নিন।
বিকেলের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করুন সুজির পিঠা