বিষয়বস্তুতে চলুন

সুজির ক্ষীর

উইকিবই থেকে
সুজির ক্ষীর
রন্ধনপ্রণালী বিভাগ মিষ্টান্ন
পরিবেশন ৩-৪ জন
তৈরির সময় ১৫-২০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

সুজির ক্ষীর

সুজির ক্ষীর বা সুজির পায়েস একটি অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর এবং চটজলদি তৈরি করা যায় এমন একটি মিষ্টান্ন। এটি সাধারণত অতিথি আপ্যায়নে, শিশুদের পুষ্টিকর খাবার হিসেবে কিংবা যেকোনো উৎসবের মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয়। খুব কম উপকরণে এবং অল্প সময়ে এটি তৈরি করা সম্ভব।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
সুজি আধা কাপ
তরল দুধ ১ লিটার
ঘি ২ টেবিল-চামচ
চিনি ১ কাপ (স্বাদমতো)
এলাচ ৩-৪টি
দারুচিনি ২ টুকরো
তেজপাতা ১টি
কিশমিশ ও বাদাম কুচি ৩ টেবিল-চামচ (সাজানোর জন্য)
লবণ ১ চিমটি (স্বাদ ব্যালেন্স করতে)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]

প্রথমে একটি পাত্রে ঘি গরম করে নিন। ঘি গরম হলে তাতে সুজি দিয়ে মাঝারি আঁচে হালকা বাদামি করে ভেজে নিন। খেয়াল রাখবেন সুজি যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে সুজি একটি পাত্রে নামিয়ে রাখুন। এবার অন্য একটি বড় পাত্রে তরল দুধ, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে চুলায় জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন এবং দুধ কিছুটা ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে এলে এতে আগে থেকে ভেজে রাখা সুজি অল্প অল্প করে ঢালুন এবং চামচ দিয়ে অনবরত নাড়তে থাকুন, যেন সুজি দলা পেকে না যায়। সুজি সেদ্ধ হয়ে দুধের সাথে মিশে ঘন হতে শুরু করলে এতে চিনি এবং এক চিমটি লবণ যোগ করুন। চিনি গলে পানি ছাড়বে, তাই ক্ষীরটি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। ক্ষীর আপনার পছন্দমতো ঘন হয়ে এলে উপর থেকে কিশমিশ এবং বাদাম কুচি ছড়িয়ে দিন। ক্ষীর ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যায়, তাই সামান্য নরম থাকতেই চুলা থেকে নামিয়ে নিন।