বিষয়বস্তুতে চলুন

সাদা ইলিশ

উইকিবই থেকে

রন্ধনপ্রনালী

[সম্পাদনা]
সাদা ইলিশ
রন্ধনপ্রণালী বিভাগ মাছ রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৩-৪ জন।
তৈরির সময় ২৫ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

সাদা ইলিশ

সাদা ইলিশ বা ইলিশের পানিখোলা হলো ইলিশ মাছের একটি অত্যন্ত সরল, অথচ অনন্য স্বাদের বাঙালি পদ। এই রান্নায় মসলার ব্যবহার অত্যন্ত সীমিত। প্রধানত কাঁচা লঙ্কা, নুন, আর সরষের তেল ছাড়া কিছুই মেশানো হয়না যার ফলে ইলিশ মাছের নিজস্ব ঘ্রাণ ও স্বাদ পুরোপুরি বজায় থাকে। জল দিয়ে সেদ্ধ বা আধা সেদ্ধভাবে রান্না হওয়ার জন্য এটি পানিখোলা নামে পরিচিত। এই পদটি হালকা, তেল-মশলাবিহীন হওয়ায় সহজপাচ্য এবং ইলিশপ্রেমীদের কাছে একান্ত প্রিয়। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ উপযোগী ও প্রাকৃতিক স্বাদের উপাসক বাঙালিদের জন্য এক পরম রসনার উৎস।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ইলিশ মাছ ৪ থেকে ৫ টুকরো (প্রতি টুকড়ো ১০০ গ্রাম)
পেঁয়াজ ৪ টি
কাঁচা লঙ্কা ৫-৬টি
সরিষার তেল ৪ টেবিল চামচ।
লবণ ১ চা চামচ অথবা স্বাদ অনুযায়ী

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. মাছের টুকরোগুলো ধুয়ে কিছুক্ষন লবণ মাখিয়ে নিন।
  2. পেঁয়াজ ভালো করে কেটে নিন।
  3. একটি পাত্রে কাটা পেঁয়াজের সাথে ১ টেবিল চামচ লবণ এবং ৩ টেবিল চামচ সরিষার তেল নিন এবং প্রায় ১০ মিনিট পর্যন্ত পেঁয়াজ থেকে জল বের না হওয়া পর্যন্ত মেশান। এর ফলে পেঁয়াজ আরও ফ্যাকাশে হয়ে যাবে এবং পর্যাপ্ত আর্দ্রতা ছাড়বে।
  4. মিশ্রণটিতে কেটে নেওয়া কাঁচা লঙ্কা যোগ করুন এবং সেগুলোও নেড়ে মিশিয়ে নিন।
  5. এবার মিশ্রণটি একটি কড়াইয়ে নিন এবং তারপর কড়াইয়ে মাছের টুকরোগুলোও রাখুন।
  6. কড়াইটি ঢেকে কম আঁচে ১০ মিনিট রান্না করুন।
  7. ২ কাপ জল যোগ করুন যাতে লবণ এবং লঙ্কার সামঞ্জস্য বজায় থাকে।
  8. ১ টেবিল চামচ সরিষার তেলও যোগ করুন।
  9. প্যানটি ঢেকে দিন এবং কম আঁচে আরও ৫-৭ মিনিট রান্না করুন। জল খুব বেশি যেন শুকিয়ে না যায় সেটা খেয়াল রাখবেন।
    গরম ভাতের সাথে পরিবেশন করুন সাদা ইলিশ বা ইলিশ পানিখোলা