সর্ষে ফুলের বড়া
অবয়ব
| সর্ষে ফুলের বড়া | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | সকালের নাস্তা |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন। |
| তৈরির সময় | ৫০ মিনিট মতো |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
সর্ষে ফুলের বড়া। একটি ঐতিহ্যবাহী বাঙালি পদ, যা সর্ষের ফুল এবং অন্যান্য মশলার সমন্বয়ে তৈরি করা হয়। এটি শীতকালে একটি জনপ্রিয় খাবার, যা ভাতের সাথে বা হালকা নাস্তার জন্য উপভোগ করা হয়।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| সরিষা ফুল | পরিমাণমতো |
| পেঁয়াজ মিহি কুচি | ২ টেবিল চামচ |
| কাঁচা মরিচ মিহি কুচি | স্বাদমতো |
| আদা বাটা + রসুন বাটা | সামান্য |
| হলুদ গুঁড়া | সামান্য |
| ধনিয়া গুঁড়া | সামান্য |
| জিরার গুঁড়া | এক চিমটি |
| লবণ | স্বাদমতো |
| চালের গুঁড়া | পরিমাণমতো |
| তেল | পরিমাণমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে সর্ষে ফুল ভাল করে ধুয়ে নিন।
- এবার একটি পাত্রের মধ্যে সর্ষের ফুল, চালের গুঁড়ো, বেসন, আটা, ঘষে নেওয়া আদা, লঙ্কা কুচি, কালোজিরে, নুন, চিনি আর একটু হলুদ দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দিন। জল দেবেন না।
- আধঘণ্টা পরে ঢাকা খুললে দেখবেন সর্ষে ফুল থেকে জল ছেড়ে গিয়েছে। ওই জল দিয়েই ব্যাটারটা ভাল করে মেখে নিন।
- এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষে ফুলের ব্যাটার বড়ার আকারে তেলে ভেজে নিন। দুপিঠ লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে সর্ষে ফুলের বড়া।
বিকেলের জলখাবারে পরিবেশন করুন মুচমুচে সর্ষে ফুলের বড়া