সর্ষে ইলিশ
অবয়ব
| সর্ষে ইলিশ | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ |
| পরিবেশন | ৪ জন |
| খাদ্য শক্তি | প্রায় ৪৫০ কিলোক্যালরি (প্রতি পরিবেশন) |
| তৈরির সময় | ৩০–৪৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ইলিশ রেসিপি |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
সর্ষে ইলিশ বাঙালির অতি প্রিয় একটি রান্না, যেখানে ইলিশ মাছ সরিষার মসলা ও সরিষার তেলে রান্না হয়। এর স্বাদ ও ঘ্রাণ অতুলনীয়।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ইলিশ মাছ | ৬–৮ টুকরা |
| পিঁয়াজ বাটা | ২ টেবিল চামচ |
| সরিষা বাটা | ২ টেবিল চামচ (হলুদ ও কাঁচা মরিচসহ) |
| হলুদ গুঁড়ো | ১ চা চামচ |
| লবণ | স্বাদ অনুযায়ী |
| কাঁচা মরিচ | ৬–৮টি (চিরে নেওয়া) |
| সরিষার তেল | ১/৩ কাপ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- ইলিশ মাছের টুকরাগুলোতে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
- একটি পাত্রে সরিষা বাটা, পিঁয়াজ বাটা, বাকি হলুদ, লবণ ও অল্প পানি মিশিয়ে মসলা তৈরি করুন।
- কড়াইয়ে সরিষার তেল গরম করে মসলা দিয়ে ২–৩ মিনিট কষান।
- এবার তাতে ইলিশ মাছের টুকরা ও কাঁচা মরিচ দিয়ে দিন।
- অল্প পানি দিয়ে ঢেকে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০–১২ মিনিট রান্না করুন।
- যখন তেল উপরে উঠে আসবে এবং মাছ নরম হয়ে যাবে, তখন চুলা বন্ধ করুন।
টিপস
[সম্পাদনা]- সরিষা বাটার সময় কিছু পরিমাণ পোস্তদানা যোগ করলে তিতা ভাব কমে।
- ইলিশ বেশি নাড়াচাড়া করবেন না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।