বিষয়বস্তুতে চলুন

সরষে ইলিশ

উইকিবই থেকে
সরষে ইলিশ
রন্ধনপ্রণালী বিভাগ বাংলাদেশি খাবার
পরিবেশন ৪ জন
খাদ্য শক্তি প্রতি পরিবেশনে প্রায় ৪৫০ কিলোক্যালরি
তৈরির সময় ২০ মিনিট
কষ্টসাধ্য
টীকা সরষে ইলিশ একটি ঐতিহ্যবাহী বাঙালি পদ যা ইলিশ মাছ ও সরষে বাটা দিয়ে তৈরি হয়। এটি মূলত গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয়।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

সরষে ইলিশ

সরষে ইলিশ বাঙালি রান্নার একটি শ্রেষ্ঠ উদাহরণ। ইলিশ মাছ ও সরষে বাটার অসাধারণ সমন্বয় এই পদকে করে তোলে অতুলনীয়। বাংলাদেশের বর্ষাকালে বিশেষভাবে জনপ্রিয় এই রান্না নানা উৎসবে এবং অতিথি আপ্যায়নে পরিবেশন করা হয়। সরষে ইলিশ রান্না সহজ হলেও স্বাদে রয়েছে গভীরতা ও ঐতিহ্যের ছোঁয়া।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
ইলিশ মাছ ৬-৮ টুকরা (প্রায় ৫০০ গ্রাম)
সরষে বাটা ২ টেবিল চামচ (হলুদ ও কাঁচা মরিচসহ বাটানো)
কাঁচা মরিচ ৫-৬টি (ফালি করে কাটা)
সরিষার তেল ৩ টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
লবণ স্বাদমতো
পানি ১ কাপ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিন। এতে স্বাদ অনুযায়ী লবণ ও ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিন ১০ মিনিট।
  2. একটি বাটিতে সরষে বাটা, বাকি হলুদ গুঁড়ো, লবণ ও অল্প পানি মিশিয়ে একটি পাতলা পেস্ট তৈরি করুন।
  3. একটি প্যানে সরিষার তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হলে তার কাঁচা গন্ধ চলে যাবে।
  4. এখন তেলে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে সরষে বাটার মিশ্রণটি ঢেলে দিন।
  5. মিশ্রণটি মাঝারি আঁচে কিছুক্ষণ কষান যাতে কাঁচা গন্ধ চলে যায়।
  6. এরপর প্যানে ১ কাপ পানি দিন এবং ফুটে উঠলে ইলিশ মাছের টুকরাগুলো আস্তে আস্তে দিয়ে দিন।
  7. ঢেকে দিন এবং ১০-১২ মিনিট ধরে ঢিমে আঁচে রান্না করুন যাতে মাছ ভালোভাবে সেদ্ধ হয় এবং সরষে মিশে যায়।
  8. মাঝে মাঝে সাবধানে উল্টে দিন যাতে মাছ ভেঙে না যায়।
  9. মশলা ঘন হয়ে এলে এবং তেলের আস্তরণ ওপরে উঠে এলে বুঝবেন রান্না হয়ে গেছে।
  10. নামানোর আগে উপরে আরেকটু কাঁচা মরিচ ও সামান্য কাঁচা সরিষার তেল ছিটিয়ে দিন অতিরিক্ত গন্ধ ও স্বাদের জন্য।

পরিবেশন

[সম্পাদনা]

গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সরষে ইলিশ। এটি দুপুরের খাবারে বা উৎসবের বিশেষ আয়োজনে বিশেষভাবে উপভোগ্য। ইলিশের কোমলতা ও সরষের ঝাঁঝ মিলে এক অনন্য অভিজ্ঞতা দেয়।

পরামর্শ

[সম্পাদনা]
  • ইলিশ মাছের স্বাদ ঠিক রাখতে খুব বেশি মসলা ব্যবহার না করাই ভালো।
  • মাছের গন্ধ ধুর করতে লেবুর রস দিতে পারেন।
  • চাইলে সরিষার সঙ্গে এক চিমটি পোস্ত বাটা মিশিয়ে দিতে পারেন, এতে সরষের ঝাঁজটা মোলায়েম হবে।
  • রান্নায় ব্যবহারযোগ্য খাঁটি সরিষার তেল ব্যবহার করুন, তাতে গন্ধ ও স্বাদ আরও বাড়ে।