সজনে ডাটা দিয়ে সরষে রুই
অবয়ব
| সজনে ডাটা দিয়ে সরষে রুই | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ |
| পরিবেশন | ৪ জন |
| খাদ্য শক্তি | মাঝারি |
| তৈরির সময় | ২০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | সর্ষে বাটার তেতোভাব এড়াতে বাটার সময় অল্প লবণ এবং কাঁচামরিচ ব্যবহার করা যেতে পারে। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
সজনে ডাঁটা দিয়ে সর্ষে রুই
সজনে ডাঁটা দিয়ে সর্ষে রুই বাংলা রান্নার একটি সুস্বাদু ও পুষ্টিকর মাছের পদ। রুই মাছের সঙ্গে সজনে ডাঁটার স্বাদ এবং সর্ষে বাটার ঝাঁঝালো সুবাস মিলিয়ে এই রান্না বিশেষভাবে জনপ্রিয়। গ্রীষ্মকালে সজনে ডাঁটা সহজলভ্য হলে এই পদটি অনেক বাঙালি পরিবারের রান্নাঘরে তৈরি করা হয়।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| রুই মাছ | ৬ টুকরা |
| সজনে ডাঁটা | ৮-১০ টুকরা |
| কালো সর্ষে | ২ টেবিল-চামচ |
| কাঁচামরিচ | ৫-৬টি |
| হলুদ গুঁড়ো | ১ চা-চামচ |
| লবণ | স্বাদমতো |
| সর্ষের তেল | ৪ টেবিল-চামচ |
| কালোজিরা | ১/২ চা-চামচ |
| জল | প্রয়োজনমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- রুই মাছের টুকরোগুলো ধুয়ে লবণ ও অর্ধেক হলুদ গুঁড়ো মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
- সর্ষে ও ২-৩টি কাঁচামরিচ অল্প জল দিয়ে মিহি করে বেটে নিন।
- সজনে ডাঁটার খোসার শক্ত অংশ ছাড়িয়ে ২-৩ ইঞ্চি লম্বা টুকরা করে কেটে ধুয়ে নিন।
- কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখুন।
- একই তেলে কালোজিরা ফোড়ন দিন।
- এরপর সজনে ডাঁটা দিয়ে ২-৩ মিনিট নেড়ে ভেজে নিন।
- সর্ষে বাটা, বাকি হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
- প্রয়োজনমতো গরম জল দিয়ে ফুটতে দিন।
- সজনে ডাঁটা আধাসেদ্ধ হয়ে এলে ভাজা মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিন।
- চেরা কাঁচামরিচ যোগ করে ঢেকে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করুন।
- ঝোল পছন্দমতো ঘন হয়ে এলে চুলা বন্ধ করুন।
- কয়েক মিনিট ঢেকে রেখে পরিবেশন করুন।