সজনে ডাঁটার পোড়া ভর্তা
অবয়ব
| সজনে ডাঁটার পোড়া ভর্তা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | শাকসবজি রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৬ জন। |
| তৈরির সময় | প্রায় ৫০ মিনিট মতো |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
সজনে ডাঁটা বাঙালী রান্নাঘরের এক অভিন্ন মরসুমী উপকরন। এই ডাঁটার গুনাগুন সম্পর্কে কমবেশি সকলেই অবগত আছনে। ডাঁটা ছাড়া শুক্তো প্রায় হয় না বললেই চলে। কিন্তু বসন্তকালে ডাল, ঝোল, চচ্চড়ি কিংবা পোস্ততেও এই সব্জিটি যোগ করা হয় হয়। সজনে ডাঁটার সেবনে রোগ প্রতিরোধী শক্তি বৃদ্ধি হয়। তবে রোজকার চিরাচরির রান্না থেকে একটু ভিন্নস্বাদ পেতে হলে বানানো যায় সজনে ডাঁটার পোড়া ভর্তা। সজনে ডাঁটাকে পুড়িয়ে এই ভর্তা বানানো হয়। এটি ভিন্নস্বাদের কিন্তু মুখরোচক এক পদ।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| সজনে ডাঁটা (পুরু গঠনের ডাঁটা) | ৫-৬টি |
| পোস্ত | ৩ চা-চামচ |
| রাই সর্ষে | ২ চা-চামচ |
| কালোজিরে | ১ চা-চামচ |
| কাঁচা লঙ্কা | ৩-৪টি |
| সর্ষের তেল | ৩ টেবিল চামচ |
| হলুদ গুঁড়ো | এক চিমটে |
| নুন | স্বাদ অনুযায়ী |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- ভর্তা বানাতে হলে ডাঁটাগুলি একটু পুরু হলে ভাল হয়।
- প্রথমে ভাল করে ডাঁটাগুলি ধুয়ে নিন।
- সর্ষে এবং পোস্ত অল্প জলে ভিজিয়ে রাখুন।
- তারপর ধোয়া ডাঁটাগুলি গ্যাসে বা উনুনে পুড়িয়ে নিন। এমন ভাবে পোড়াতে হবে, যেন ভিতরের অংশ কালো হয়ে না যায়।
- একটু ঠান্ডা হলে এ বার ধীরে ধীরে ডাঁটার এক পাশের খোসা ছাড়িয়ে চামচের সাহায্যে ডাঁটার শাঁস চেঁছে বার করে রাখুন।
- অন্য দিকে সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা ভাল করে বেটে নিন। ডাঁটার শাঁসটাও বেটে নিতে হবে। শিলে বাটলে ভাল হয়। একান্ত না পারলে মিক্সিতে বাটতে হবে।
- কড়াইয়ে সর্ষের তেল দিন। একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিন কালোজিরে ফোড়ন।
- তেল একটু গরম হয়ে গেলে বেটে রাখা ডাঁটার শাঁস, সর্ষে-পোস্ত এক এক করে দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করুন।
- নুন, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে নামিয়ে ফেলুন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সজনে ডাঁটার ভর্তা