বিষয়বস্তুতে চলুন

শুকনা মরিচ ভর্তা

উইকিবই থেকে
শুকনা মরিচ ভর্তা
রন্ধনপ্রণালী বিভাগ ভর্তা
পরিবেশন ৩-৪ জন
খাদ্য শক্তি প্রায় ৯০ কিলোক্যালরি
তৈরির সময় ১৫ মিনিট
কষ্টসাধ্য
টীকা শুকনা মরিচ ভর্তা একটি জনপ্রিয় গ্রামীণ বাঙালি খাবার। গরম ভাতের সাথে শুকনা মরিচ ভর্তা খাবার মজাই আলাদা। এর স্বাদ ঝাল, ঝাঁঝালো ও অত্যন্ত রুচিকর।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

শুকনা মরিচ ভর্তা

গরম ভাতের সাথে শুকনা মরিচ ভর্তা গ্রামীণ বাঙালি খাবারের একটি অনন্য স্বাদযুক্ত পদ। বেশি কিছু উপকরণ ছাড়াই হাতের কাছের কয়েকটি শুকনা মরিচ দিয়েই দারুণ এক ভর্তা সম্ভব, সেটা শুকনা মরিচ ভর্তা। মাছ, মাংস বা শাকসবজির পাশাপাশি কেবল মরিচ দিয়েই দারুণ স্বাদে খাওয়া সম্ভব।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
শুকনা মরিচ ৮টি
পেঁয়াজ কুচি ১/২ কাপ
দেশী রসুন ২-৩ কোয়া বা স্বাদ অনুযায়ী ( কুচি করে কাটা )
সরিষার তেল ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. পরিস্কার দেখে কতগুলো শুকনা মরিচ নিন।
  2. চুলায় কড়াই গরম করুন। এর মধ্যে মরিচ গুলো একটু টেলে নিন। আথবা অল্প তেলে ভেজেও নিতে পারেন।
  3. একটি প্লেটে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে ভাল করে ভর্তা বানিয়ে নিন।
  4. এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন।

পরিবেশন

[সম্পাদনা]

শুকনা মরিচ ভর্তা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাইলে সাথে লেবু কুচি বা শাক-সবজির ভর্তাও যোগ করতে পারেন।