বিষয়বস্তুতে চলুন

শিং মাছ ভুনা

উইকিবই থেকে
শিং মাছ ভুনা
রন্ধনপ্রণালী বিভাগ মাছ রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন।
তৈরির সময় প্রায় ১ ঘন্টা
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

শিং মাছ ভুনা

শিং মাছ ভুনা একটি সুস্বাদু মশলাদার বাঙালী খাবার। শিং মাছকে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, হলুদ, লঙ্কা এবং অন্যান্য মশলার মাখিয়ে নিয়ে রান্না করা হয়। শিং মাছের নিজস্ব স্বাদের সাথে মশলার স্বাদ এবং ঘি -এর সুগন্ধ মিশে একে উৎসব আয়োজনের একটি উপযুক্ত খাবার হিসাবে গড়ে তুলেছে।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
শিং মাছ আধা কেজি
আলু ২টি
পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
মরিচ গুঁড়া আধা চা চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ
ধনিয়া গুঁড়া সিকি চা চামচ
কাঁচা মরিচ ফালি ৫টি
সরিষা বাটা সামান্য
তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. শিং মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।
  2. এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ ভাজুন যতক্ষননা সেগুলিতে হালকা বাদামি রং ধরছে।
  3. পেঁয়াজ ভাজা হয়ে এলে কড়াইতে রসুন বাটা, সরিষা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবণ দিন।
  4. এবার করাইতে সামান্য জল দিয়ে মসলা কষিয়ে নিন। কষানো হলে তাতে প্রথমে কাঁচা মরিচ, শিং মাছ ও আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।
  5. এবার পরিমাণমতো জল দিন এবং কড়াইটা ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিন।
  6. মাছ ও আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।
    পরিবেশন করুন মশলাদার শিং মাছ ভুনা

তথ্যসূত্র

[সম্পাদনা]