শিংমাছে করোলা চচ্চড়ি
অবয়ব
| শিংমাছে করোলা চচ্চড়ি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪-৫ জন। |
| তৈরির সময় | ৩০–৪০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
শিংমাছে করোলা চচ্চড়ি একেবারে ঘরোয়া স্বাদের একটি ঐতিহ্যবাহী বাঙালি পদ, যেখানে শিং মাছের ঝাঁঝালো স্বাদ মিশে যায় করোলার হালকা তিতকুটে রোচক স্বাদের সঙ্গে। এই রান্নাটি সাধারণত সরষের তেলে, রসুন, কাঁচা লঙ্কা ও অল্প মশলা দিয়ে কষানো হয়, যাতে শিং মাছের আসল স্বাদ বজায় থাকে। করোলার তিতা গন্ধ মাছের ঝোলের ভারসাম্য বজায় রাখে এবং শরীর ঠান্ডা রাখার গুণও রাখে। গরম ভাতের সঙ্গে পরিবেশিত হলে এটি খুবই উপাদেয় ও স্বাস্থ্যকর একটি মাছের রান্না।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| শিং মাছ | ৪ থেকে ৬টি (পরিষ্কার করে নুন ও হলুদ মাখানো) |
| করোলা (তিত করলা) | ২টি (পাতলা চাকা চাকা করে কাটা) |
| পেঁয়াজ | ১টি (কুচি) |
| রসুন | ৪ থেকে ৫ কোয়া (কুচি) |
| কাঁচা লঙ্কা | ৩ থেকে ৪টি (ফালি করা) |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| লঙ্কা গুঁড়ো | ১/২ চা চামচ |
| নুন | স্বাদমতো |
| চিনি | সামান্য |
| সরষের তেল | পরিমাণমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- করোলার তিতা স্বাদ কমাতে চাইলে আগে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।
- শিং মাছগুলো নুন ও হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন।
- কড়ায় সরষের তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। শিং মাছ ভাজার সময় ঢাকনা ব্যবহার করলে তেলের ছিটে কম পড়ে।
- এবার ওই মাছ ভাজা তেলেই প্রথমে করোলার গোল টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন।
- এরপর রসুন কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিন।
- পেঁয়াজ কুচি ভাজুন যতক্ষননা তার রং সোনালি হয়ে ওঠে।
- এবার সেই পেঁয়াজে হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি ও নুন দিয়ে কষান।
- কষানো হয়ে গেলে তাতে ভাজা করোলা ও শিং মাছ দিয়ে ভালো করে মিশিয়ে দিন।
- ১/৪ কাপ গরম জল দিয়ে ৫–৭ মিনিট কড়াই ঢেকে রাখুন।
- জল শুকিয়ে এলে সব উপকরণ মিশে গেলে চচ্চড়ি তৈরি হয়ে যাবে।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন শিং মাছে করোলা চচ্চড়ি। চাইলে ওপর থেকে এক ফোঁটা কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন অতিরিক্ত ঘ্রাণের জন্য।