রন্ধনপ্রণালী:শসার রায়তা
অবয়ব
| শসার রায়তা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | সালাদ |
| পরিবেশন | ৪ |
| তৈরির সময় | ৫ |
| কষ্টসাধ্য | |
শসার রায়তা
শসার রায়তা একটি প্রকরণ সালাদ হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটি তাজা কাটা শসা, কাঁচা মরিচ এবং দেশী দই, পেঁয়াজ একসাথে মিশ্রিত করে তৈরি করা হয়। গরমে এই খাবারটি খাওয়া হয়। এতে শরীর ঠান্ডা থাকে। খুব সহজেই বানানো যাবে। রান্নায় যারা আনাড়ি তারাও সহজে বানিয়ে ফেলতে পারবেন।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| টক দই | ২০০ গ্রাম |
| পেঁয়াজ কুচি | ২ টি |
| শসা পাতলা করে কুচি করা | ১/২টি |
| কাঁচা মরিচ | ২টি |
| লবণ | পরিমাণমতো |
| ধনেপাতা সাজানোর জন্য | ২ টেবিল-চামচ |
| চিনি | স্বাদমতো |
| ভাজা মসলা | ¼ কাপ |
| গোলমরিচ গুঁড়ো | ১ চা চামচ |
প্রস্তুতপ্রণালী
[সম্পাদনা]- সবকিছু ধুয়ে কেটে রেডি করে নিতে হবে।
- একটা বড় বাটিতে দই নিয়ে ওর মধ্যে লবণ, চিনি, শসা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গুঁড়ো অল্প ভাজা মসলা, অল্প গোলমরিচ গুঁড়ো একে একে সব উপকরণ দিয়ে দিতে হবে।
- এবার একটা চামচ দিয়ে ভালো করে সব কিছু ফেটিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট বাটিতে ঢেলে ওপর থেকে বাকি গোলমরিচ গুঁড়ো, ভাজা মসলা গুঁড়ো চারিদিকে ছড়িয়ে মাঝখানে ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।