বিষয়বস্তুতে চলুন

লেবু পাতা দিয়ে ডাল

উইকিবই থেকে
লেবু পাতা দিয়ে ডাল
রন্ধনপ্রণালী বিভাগ ডাল
পরিবেশন ৪-৫ জন
তৈরির সময় ২৫ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

লেবু পাতা দিয়ে ডাল

লেবু পাতা দিয়ে ডাল বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের একটি সুপরিচিত ঘরোয়া খাবার। সাধারণত মসুর ডাল সেদ্ধ করে নামানোর ঠিক পূর্বে সুগন্ধি লেবু পাতা (যেমন গন্ধরাজ বা কাতি লেবুর পাতা) যোগ করে এই ডাল প্রস্তুত করা হয়। গ্রীষ্মকালে এই পদটি অত্যন্ত জনপ্রিয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
মসুর ডাল ১ কাপ
লেবু পাতা (গন্ধরাজ বা কাতি লেবু) ৩-৪টি
পেঁয়াজ কুচি আধা কাপ
রসুন কুচি ১ টেবিল-চামচ
গোটা সরিষা বা জিরা আধা চা-চামচ
কাঁচা মরিচ (চেরা) ৩-৪টি
হলুর গুঁড়া ১ চা-চামচ
সরিষার তেল বা সয়াবিন তেল ২ টেবিল-চামচ
লবণ স্বাদমতো
পানি ৩-৪ কাপ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে মসুর ডাল পরিষ্কার পানিতে ৩-৪ বার ধুয়ে নিন।
  2. একটি পাত্রে ডাল, পরিমাণমতো পানি, লবণ ও হলুদ গুঁড়া একসাথে দিয়ে চুলায় সেদ্ধ হতে দিন।
  3. ডাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে এলে ডাল-ঘুটনি বা হাতার সাহায্যে ডাল ভালোভাবে ঘুটে মসৃণ করে নিন এবং প্রয়োজনমতো আরও সামান্য পানি দিয়ে ফুটিয়ে নিন।
  4. অন্য একটি কড়াইতে তেল গরম করে গোটা সরিষা বা জিরা, পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে মাঝারি আঁচে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
  5. পেঁয়াজ-রসুন ভাজা হলে সেদ্ধ করে রাখা ডাল কড়াইতে ঢেলে দিন (সাঁতলানো বা সম্বর দেওয়া)।
  6. চেরা কাঁচা মরিচগুলো ডালে দিয়ে মাঝারি আঁচে ডালটি ৩-৪ মিনিট ফুটতে দিন।
  7. ডাল নামানোর ১-২ মিনিট আগে লেবু পাতাগুলো মাঝখান থেকে সামান্য ছিঁড়ে ডালে দিয়ে দিন এবং সাথে সাথে চুলা বন্ধ করে পাত্রটি ঢেকে দিন। (লেবু পাতা দেওয়ার পর ডাল বেশি ফোটালে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে)।
গরম ভাতের সাথে পরিবেশন করুন সুগন্ধি লেবু পাতা দিয়ে ডাল