বিষয়বস্তুতে চলুন

লেবুর শরবত

উইকিবই থেকে
লেবুর শরবত
রন্ধনপ্রণালী বিভাগ পানীয়
পরিবেশন ২-৩ জন
তৈরির সময় ৫ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

লেবুর শরবত

লেবুর শরবত গ্রীষ্মকালের সবচেয়ে সহজলভ্য এবং সতেজদায়ক একটি পানীয়। লেবুর ভিটামিন সি শরীরকে সতেজ করে এবং পানিশূন্যতা রোধ করে।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
পাতিলেবু বা কাগজি লেবু ২টি
চিনি ৪ টেবিল-চামচ (স্বাদমতো)
বিট লবণ সিকি চা-চামচ (১/৪ চা-চামচ)
সাধারণ লবণ এক চিমটি
ঠান্ডা পানি ৩-৪ কাপ
বরফ কুচি পরিমাণমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. একটি বড় জগ বা পাত্রে ঠান্ডা পানি নিন।
  2. পানিতে স্বাদমতো চিনি, বিট লবণ এবং এক চিমটি সাধারণ লবণ দিয়ে একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন, যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায়।
  3. এবার লেবুগুলো মাঝখান থেকে কেটে রস নিংড়ে সরাসরি জগের পানিতে দিয়ে দিন। (লেবুর বীজ যেন শরবতে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন)।
  4. চামচ দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিন।
  5. গ্লাসে বরফ কুচি দিয়ে তার ওপর লেবুর শরবত ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। চাইলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিতে পারেন।
গরমে শরীর ও মনকে সতেজ রাখতে পান করুন ঠান্ডা লেবুর শরবত