বিষয়বস্তুতে চলুন

লেবুর কাজি

উইকিবই থেকে
লেবুর কাজি
রন্ধনপ্রণালী বিভাগ লেবুর রান্না
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন।
তৈরির সময় প্রায় ৪০ মিনিট মতো
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

লেবুর কাজি

লেবুর কাজি একটি বাংলাদেশী ঐতিহ্যবাহী রান্না যেখানে গন্ধরাজ লেবুর সাথে সামান্য কিছু উপকরন মিশিয়ে তৈরি হয় এই সুস্বাদু পদ। নিমন্ত্রনে, ভোজবাড়িতে পরিবেশন করার জন্য এই খাবার উপযুক্ত। সাধারণ খাবার মুখরোচক করে তুলতে চটজলদি বানিয়ে ফেলতে পারেন চট্টগ্রামের বিশেষ এই খাবার লেবুর কাজি। এটি বানাতে সহজ এবং খেতেও সুস্বাদু। গ্রীষ্মকালে গরম ভাতের সঙ্গে খেতে দারুন লাগে।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
গন্ধরাজ লেবু ৩টি
রসুন কয়েক কোয়া
শুকনো লঙ্কা ২টি
কাঁচা লঙ্কা ১টি
নুন স্বাদমতো
জল ৪ কাপ
সর্ষের তেল ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে গন্ধরাজ লেবু কেটে নিন। একটি লেবু গোল গোল করে কেটে রাখুন। আর একটি কেটে তার থেকে রস বার করে নিন।
  2. এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিন। তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিন।
  3. একটু নাড়াচাড়া করে থেঁতো করা রসুনগুলো দিয়ে দিন। রসুন একটু ভাজা হয়ে এলে গ্যাস বন্ধ করে রাখুন।
  4. অন্য একটি পাত্রে নুন, তেল-সহ ভাজা শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা, ভাজা রসুন ভাল করে চটকে নিন।
  5. এ বার গন্ধরাজ লেবুর রস, চার কাপ জল মিশিয়ে নিন। গোল গোল করে কেটে রাখা লেবুগুলো জলের মধ্যে ভাসিয়ে দিন এই সময়ে।
    গরম ভাত ও আলুর চোখার সঙ্গে লেবুর কাজি এক অসাধারন সংগত

তথ্যসূত্র

[সম্পাদনা]