লেটুস পাতা ভাজি
অবয়ব
| লেটুস পাতা ভাজি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | ভাজি |
| পরিবেশন | ২–৩ জন |
| খাদ্য শক্তি | প্রতি পরিবেশনে প্রায় ৫০-৮০ ক্যালরি |
| তৈরির সময় | প্রায় ১২-১৭ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | লেটুস পাতা ভাজি একটি হালকা, স্বাস্থ্যকর এবং ভিন্নধর্মী পদ, যা গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগে। লেটুস সাধারণত সালাদে কাঁচা খাওয়া হলেও, হালকা ভেজে নিলে এর স্বাদ চমৎকার হয়। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
লেটুস পাতা তার হালকা স্বাদ এবং ক্রাঞ্চি টেক্সচারের জন্য পরিচিত। যদিও এটি মূলত সালাদের জন্য ব্যবহৃত হয়, তবে বাঙালি রান্নায় এটি হালকা করে ভেজে নিলে একটি সুস্বাদু এবং পুষ্টিকর পদ তৈরি হয়। এটি খুব দ্রুত রান্না করা যায় এবং যারা হালকা খাবার পছন্দ করেন তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প।
উপকরণ
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| লেটুস পাতা | ৪-৫ কাপ (একটি মাঝারি আকারের লেটুস বাণ্ডিল) |
| পেঁয়াজ | ১টি মাঝারি (পাতলা করে কুচি করা) |
| রসুন | ৩-৪ কোয়া (থেঁতো করা বা মিহি কুচি) |
| কাঁচা মরিচ | ২-৩টি (চেরা, স্বাদমতো) |
| শুকনো মরিচ | ১-২টি (ঐচ্ছিক, ফোড়নের জন্য) |
| কালো জিরা | ১/২ চামচ (ফোড়নের জন্য) |
| লবণ | স্বাদমতো |
| সরিষা তেল | ২ চামচ (বা আপনার পছন্দ অনুযায়ী) |
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- প্রথমে লেটুস পাতাগুলো একটি একটি করে আলাদা করুন। ঠান্ডা পানিতে ২-৩ বার ভালোভাবে ধুয়ে নিন, যাতে কোনো বালি বা ময়লা না থাকে। এরপর পাতাগুলো একটি ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিন। পানি ভালোভাবে ঝরে গেলে লেটুস পাতাগুলো মোটা করে বা হাতে ছিঁড়ে নিন। খুব বেশি মিহি করবেন না, তাহলে ভাজার পর নরম হয়ে যাবে।
- একটি কড়াইতে সরিষা তেল গরম করুন। তেল গরম হলে শুকনো মরিচা এবং কালো জিরা ফোড়ন দিন।
- ফোড়ন থেকে সুগন্ধ বের হলে কুচি করা পেঁয়াজ এবং থেঁতো করা রসুন দিয়ে হালকা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ পুরোপুরি নরম করার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে।
- এবার চেরা কাঁচা মরিচ যোগ করে আরও ১ মিনিট ভেজে নিন।
- কড়াইতে পানি ঝরানো লেটুস পাতাগুলো দিয়ে দিন। লেটুস পাতা দেওয়ার সাথে সাথেই দেখবেন অনেকটা মনে হলেও, এটি দ্রুত কমে যাবে। স্বাদমতো লবণ দিন এবং ভালোভাবে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে নিন।
- মাঝারি থেকে উচ্চ আঁচে অনবরত নাড়াচাড়া করে ভাজতে থাকুন। লেটুস থেকে সামান্য পানি বের হতে পারে, সেই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। লেটুস পাতা খুব বেশি সময় ধরে ভাজবেন না, এতে এর ক্রাঞ্চি ভাব নষ্ট হয়ে যাবে। প্রায় ৫-৭ মিনিট ভাজলেই এটি যথেষ্ট নরম ও ভাজা ভাজা হয়ে যাবে।