লাল চা
অবয়ব
| লাল চা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | পানীয় |
| পরিবেশন | ২ জন |
| খাদ্য শক্তি | প্রায় ২৫ কিলোক্যালরি প্রতি কাপ |
| তৈরির সময় | ৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | লাল চা শরীরকে উষ্ণ রাখে ও এবং শরীর চাঙ্গা রাখে। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
লাল চা
লাল চা একটি জনপ্রিয় পানীয় যা মূলত পানি, আদা ও চা পাতার সংমিশ্রণে তৈরি হয়। সকাল সকাল একটি লাল চা’য়ে চুমুক দিয়ে গলা ভিজিয়ে নিতে বেশ ভালো লাগে। এটি শরীরকে উষ্ণ রাখে, ঠান্ডা লাগা ও হালকা জ্বর উপশমে সাহায্য করে। বিশেষ করে শীতকালে বা বৃষ্টি দিনে এক কাপ গরম লাল চা শরীর ও মন দুই-ই চাঙ্গা করে।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| পানি | ২ কাপ |
| চা পাতা | ১.৫ চা চামচ |
| আদা কুচি | ২ টুকরা (তাজা আদা কুচি) |
| চিনি | স্বাদ মতো |
| লেবুর রস | সামান্য |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- একটি পাত্রে ২ কাপ পানি নিয়ে চুলায় বসান।
- পানি ফুটলে তাজা আদা কুচি ফোটান।
- এবার চা পাতা দিয়ে ফুটান
- মিশ্রনের রং যখন গাঢ় হয়ে আসবে তখন স্বাদমতো চিনি দিন।
- এই অবস্থায় আরও ২-৩ মিনিট ফুটিয়ে নিন।
- এর পর চুলা বন্ধ করে ঢেকে রাখুন কয়েকমিনিট।
- ঢাকনা খুলে এবার চা ছেঁকে কাপ বা মগে ঢালুন।
- কাপে লেবুর রস দিন কয়েক ফুটা।
- গরম গরম পরিবেশন করুন।
পরামর্শ
[সম্পাদনা]- তাজা আদা ব্যবহার করাই সবচেয়ে ভালো।
- চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন, তবে চা একটু ঠান্ডা হলে মধু যোগ করুন।
- বেশি ঝাঁজালো স্বাদ চাইলে আদার পরিমাণ কিছুটা বাড়িয়ে নিতে পারেন।